‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

যাঁদের মধ্যে একজন অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায়। বাঙালি হয়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, বলিউডে প্রতিষ্ঠিত হতে গডফাদারের দরকার। নয়তো দিনের পর দিন স্ট্রাগল করে যেতেই হবে। তবে যাঁদের ভাগ্য সদায় রয়েছে, তাঁরা অল্প সময়েই সাফল্য পেতে পারেন। যাঁদের মধ্যে একজন অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায়। বাঙালি হয়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে, ‘গোলমাল’ সিরিজে তাঁর অভিনয় আজও মনে গাঁথা অনুরাগীদের। তবে তাঁর এই যাত্রাপথ সহজ ছিল না। একসময় অভাবের তাড়নায় তাঁকে বি গ্রেডের ছবিতেও অভিনয় করতে হয়েছে। যা তাঁকে একেবারেই গর্বিত করেনা। টাকার জন্যে বাধ্য হয়ে পর্ণোগ্রাফি ছবিতে অভিনয় করতে হয়েছিল তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী তাঁর জীবনের অন্যতম কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।

অভিনেত্রীর কথায়, তাঁর কিছু কাজের জন্যে তিনি এখনও দর্শকমহলে সমালোচিত। অভিনেত্রী বলেন, ‘ওই সব ছবিতে কাজ করার সময় লোকজন আমাকে জিজ্ঞাসা করত, কেন আমি এই যৌনবাদী, সি-গ্রেড, নারীবিদ্বেষী ছবিতে কাজ করি। কিন্তু এর জন্যে দায়ী আমার অসহায়ত্ব। বলতে গেলে, আমি আমার আত্মা বিক্রি করে দিয়ে ছিলাম। আমার নিজেরই এই ছবিগুলোতে কাজ করা পছন্দ ছিল না। ২০০২ সালে আমাদের মিডিয়া সংস্থা ‘প্রয়াস প্রোডাকশন’-এর পতনের পর আমাদের পরিবারের প্রবর আর্থিক দুর্দশা নেমে আসে। আমাদের এই পারিবারিক ব্যবসাটি ব্যাপক ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছিল কোটি টাকার ঋণ ছিল। আমরা একপ্রকার দেউলিয়া হয়ে গিয়েছিলাম। ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলাম। পাওনাদারদের কাছ থেকে ক্রমাগত চাপের সম্মুখীন হচ্ছিল। তারা আমাদের গালিগালাজ করত, খুব খারাপ সময় চলছিল, আমার বাচ্চারা খুব ছোট ছিল। তাই আমি আবার কাজ শুরু করতে বাধ্য হই।’

 

তাঁর কথায়, ‘যে উপায়ে বেশি টাকা আসত, সেই উপায়েই কাজ করা শুরু করি। আমার রোজগার দিয়ে ঋণের টাকা শোধ হয়। আমি ও আমার স্বামী ৩-৪ বছর ধরে অনেক কঠোর পরিশ্রম করে সেই ঋণটি শোধ করেছিলাম। তাই আমাকে বি গ্রেডের ছবি করতে হয়। ঋণ পরিশোধের পাশাপাশি আমাদের মেয়েকেও সর্বোত্তম শিক্ষা দিয়েছি। তাঁকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছি। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মেয়ের পড়াশোনার জন্য যথেষ্ট আর্থিক সহায়তার প্রয়োজন ছিল, তাই আমাকে কিছু প্রকল্প নিয়ে দ্বিধা থাকা সত্ত্বেও কাজ করতে হয়েছে। এতে আমার কোনও অনুশোচনা নেই।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম