এখনই শেষ নয়, প্রযোজক বদলালে চলবে ‘চিরসখা’, ‘কনে দেখা আলো’: প্রসেনজিৎ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ১৪ দিন পার। তাঁর অস্বাভাবিক মৃত্যুর সুরাহা এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকের নিরাপত্তা চেয়ে গত ৭ এপ্রিল প্রথম বৈঠক করেছিল আর্টিস্ট ফোরাম ফেডারেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ১৪ দিন পার। তাঁর অস্বাভাবিক মৃত্যুর সুরাহা এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকের নিরাপত্তা চেয়ে গত ৭ এপ্রিল প্রথম বৈঠক করেছিল আর্টিস্ট ফোরাম ফেডারেশন। টেকনিশিয়ান স্টুডিওতে হওয়া সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন অভিনেতা-কলাকুশলী থেকে পরিচালক প্রযোজক। ওইদিন কর্মবিরতির ডাক দিয়েছিল আর্টিস্ট ফোরাম।কিন্তু পেটে টান ধরতেই সুরসুর করে কাজে ফেরেন সবাই। এক সপ্তাহ পরে আজ আবারও টেকনিশিয়ান স্টুডিওতে বসেছিল আর্টিস্ট ফোরামের বৈঠক। কিন্তু সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল? আগের দিনের মতো বৈঠকের শেষে আজও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, দেবদূত ঘোষ, দিগন্ত বাগচী, বিদীপ্তা চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, পায়েল দে প্রমুখ।

সেখানেই প্রসেনজিৎ জানালেন, আজ সমস্ত অভিনেতা-কলাকুশলীরা ভোট দিয়ে জানিয়েছেন, কারা লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করতে চান, কারা চাননা। তবে অধিকাংশই ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। রাহুলের মৃত্যুর পর তাঁরা নিরাপত্তা নিয়ে ভয়ে আছেন। তবে যদি কেউ ওই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চান, তাহলে কারও আপত্তি নেই। কারণ টলিউড কাউকে বয়কট করেনি। আগামী দিনেও করবে না। তবে নতুন কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, ম্যাজিক মোমেন্টের কর্ণধার এবং পরিচালক নির্দোষ প্রমাণিত হচ্ছে, তত দিন ওঁদের সঙ্গে কেউ কাজ করতে রাজি নন। তবে প্রযোজনার হাতবদল হলে নতুন করে কাজ হবে।

এর আগেও প্রযোজনা হাতবদল হয়ে অনেক কাজ হয়েছে। এক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ প্রযোজক বদল করলে ‘চিরসখা’ এবং ‘কনে দেখা আলো’র সম্প্রচার বন্ধ হবেনা। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবে সংগঠন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া, নতুন আদর্শ পরিচালন পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির কাজ চলছে। গত ২৯ মার্চ তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র আউটডোর শুটিং করতে গিয়েই অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। যদিও এই ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এরপরেই ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো