‘রাম কবে বিজেপির হল?’ চন্দননগরে রামনবমীর পুজো দিয়ে প্রশ্ন রচনার

বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তাঁকে আশীর্বাদ করছেন। রাম তো সকলের। রাম তো একার বিজেপির নয়। লক্ষ লক্ষ ভগবান আছে ভারতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামনবমীতে রাজ্য সরকারের অনুমোদনে সরকারি কর্মীদের ছুটি থাকলেও ছুটি নেই লোকসভা নির্বাচনের প্রার্থীদের। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের লোকসভা নির্বাচন। চলবে ৭ দফায়। আজই জনসংযোগ শেষ শাসক-বিরোধী দলগুলির। তবে প্রথম দিন থেকেই হুগলিতে চুটিয়ে প্রচার সেরেছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। নিজের এলাকার মানুষদের আগলে নিয়েছেন। রাজনীতিতে নবাগতা হলেও, একেবারে দাপুটে নেত্রীর মতো প্রচার সেরেছেন। যদিও তাঁর মন্তব্য নিয়ে হয়েছে অনেক ট্রোল। কিন্তু তাতে কোনও প্রতিক্রিয়া জানাননি নায়িকা। আজ রামনবমীর দিনও দাপটের সঙ্গে জনসংযোগ সারলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

এ দিন চন্দননগরে প্রচার সারেন তারকা। রামনবমীর পুজোও দেন। এ নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। কেননা বিজেপির একমাত্র স্লোগান ‘জয় শ্রীরাম’। বিজেপির গর্ব রাম তাঁদেরই। কিন্তু এদিন এই ভুল ধারনা ভেঙে দিলেন রচনা। এদিন পুজো দিয়ে বেরিয়ে রচনার প্রশ্ন, রাম কবে বিজেপির হল? অন্য দিকে, রামনবমীর দিন মমতার সুরেই সুর মেলালেন লকেট। তাঁর কথায়, ‘‘ধর্ম যার যার, উৎসব সবার।’’ রামনবমীতে তৃণমূল প্রার্থীর পুজো দেওয়া নিয়ে বিরোধী দল কম কটাক্ষ করছেন না। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাম মন্দিরে পুজো দিয়েছেন দেব। তাঁকে বিরোধী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কম কথা বলেনি। কিন্তু দেবের একটাই কথা ছিল, ধর্ম যার যার উৎসব সবার।

এদিন চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ডে খ্যাপা কালীর পুজো দিয়ে প্রচার শুরু করেন রচনা। সেখান থেকে ১৯, ২০, ২১ এবং ২২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন। এরপর ১৯ নম্বর ওয়ার্ডে একটি হনুমান মন্দিরেও পুজো দেন রচনা। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে রচনা বলেন, সব মন্দিরেই ঘুরে ঘুরে পুজো দিচ্ছেন। বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। তাঁকে আশীর্বাদ করছেন। রাম তো সকলের। রাম তো একার বিজেপির নয়। লক্ষ লক্ষ ভগবান আছে ভারতে। সবার পুজো করে সবাই। এদিন চুঁচুড়া কাপাসডাঙায় হিন্দু জাগরণ মঞ্চ রামনবমী উপলক্ষে রামের পুজো করে হুগলির বিদায়ী সাংসদ লকেট বলেন, ‘রামনবমীর উৎসবে এ বার আবেগ অনেক বেশি। কারণ, পাঁচশো বছর পর অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। ধর্ম যার যার, উৎসব সবার। রচনাকে একেবারেই বিরোধিতা না করে লকেট মুখ্যমন্ত্রী মমতার সুরেই সুর মিলিয়ে এ কথা বললেন লকেট।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২