‘আনন্দ’-এ রাজেশ খান্নার চরিত্রটি করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন কয়েক পরে চলে গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ৩১ অক্টোবর অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধর্মেন্দ্রর মৃত্যুর পর এখন সোশ্যাল মিডিয়ায় তাঁর অনেক পুরনো ক্লিপ ভাইরাল হচ্ছে। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র বলছেন, কীভাবে তিনি  হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘আনন্দ’ সিনেমায় রাজেশ খান্নার ভূমিকায় অভিনয় করতে চেয়ে বারবার পরিচালককে অনুরোধ করতেন।

পুরানো ক্লিপটিতে ধর্মেন্দ্রকে সেই রাতের বর্ণনা দিতে দেখা যায়। তিনি মদ্যপান করার পর হৃষিকেশ মুখোপাধ্যায়কে ফোন করতেন। হিম্যানের কথায়, “বাংলা থেকে ফেরার সময় ফ্লাইটে হৃষিদা আমাকে একটা গল্প বলেছিল। সেটা ছিল আনন্দ সিনেমার গল্প। তারপর জানতে পারলাম রাজেশ খান্নার সঙ্গে ফিল্মটার শুটিং শুরু হয়ে গিয়েছে। এরপর আমি রাতে মদ্যপান করে ঋষিদাকে ফোন করতাম আর পঞ্জাবী ভাষায় বলতাম আমাকে রোলটা দিন। এই রোলটা তো আপনি আমাকে শুনিয়েছিলেন, কেন তাহলে রাজেশকে দিলেন?” বাধ্য হয়ে কিংবদন্তি পরিচালক একেবারে শিশুসুলভ আচরণ করা ভ্রাতৃসম অভিনেতাকে বলতেন, “ঘুমিয়ে পড় ধরম, ঘুমিয়ে পড়।”

ঋষিকেশ মুখোপাধ্যায়ের ‘অনুপমা’ সিনেমা ধর্মেন্দ্র জুটি বাঁধেন শর্মিলা ঠাকুরের সঙ্গে। তারপর পরিচালকের মজলি দিদি (১৯৬৭) , সত্যকাম (১৯৬৯), গুড্ডি ( ১৯৭১) এবং চুপকে চুপকে (১৯৭৫), চৈতালি (১৯৭৫)  মতো ছবিতে অভিনয় করতে দেখা যায় ধর্মেন্দ্রকে। ১৯৭১ সালের ‘আনন্দ’ ছবিতে অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৭২ সালে সেরা চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল ‘আনন্দ’। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত ম্যাটিনি আইডল ধর্মেন্দ্রকে শেষবারের মতো শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ ছবিতে পর্দায় দেখা যাবে। তিনি এই সিনেমায় অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো