‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী হুমা কুরেশি তাঁর কথিত প্রেমিক ও ‘বেবি ডু ডাই ডু’ ছবির সহ-অভিনেতা রচিত সিংহকে নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে রচিতের দীর্ঘ সংগ্রাম, ধৈর্য ও সাফল্যের গল্প তুলে ধরে অভিনেত্রী তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এই পোস্ট ঘিরে আবারও জোরালো হয়েছে তাঁদের সম্পর্কের জল্পনা।

অভিনেত্রী হুমা কুরেশি আগামী দিনে ‘বেবি ডু ডাই ডু’ ছবিতে দেখা যাবেন। এই ছবিতেই তাঁর সঙ্গে অভিনয় করছেন রচিত সিংহ, যাঁকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছে। শনিবার ইনস্টাগ্রামে রচিতের উদ্দেশে একটি আবেগঘন পোস্ট করে ফের আলোচনায় এলেন হুমা। রচিতের একটি ছবি শেয়ার করে হুমা লেখেন, “যখন প্রথম ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, তখন শুধু ওর প্রতিভা নয়, ওর ধৈর্য এবং নীরব লড়াই আমাকে মুগ্ধ করেছিল। বারাণসীর এক ছোট শহরের ছেলে হিসেবে ও মুম্বইয়ে এসেছিল হাজারো স্বপ্ন নিয়ে। কিন্তু সাফল্য রাতারাতি না এলেও ও কখনও হাল ছাড়েনি।” অভিনেত্রী আরও জানান, গত এক দশকেরও বেশি সময় ধরে রচিত অন্য অভিনেতাদের প্রশিক্ষণ দিয়েছেন, তাঁদের অভিনয়ের দক্ষতা গড়ে তুলতে সাহায্য করেছেন। অনেক তারকা অভিনেতার সাফল্যের পিছনেও তাঁর অবদান রয়েছে। অথচ নিজে চুপচাপ নিজের সুযোগের অপেক্ষা করে গিয়েছেন।

আরও পড়ুন:প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

হুমা লেখেন, “ও কখনও বিশ্বাস হারায়নি যে একদিন ওরও সময় আসবে। কোনও শর্টকাট নয়, কোনও বিশেষ সুবিধা নয়, শুধুই কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং নিজের শিল্পের প্রতি বিশ্বাস। আজ সেই স্পটলাইট ওর ওপর পড়েছে। এটা রাতারাতি পাওয়া সাফল্য নয়, বরং বছরের পর বছর পরিশ্রমের ফল।” পোস্টের শেষে তিনি রচিতকে স্বাগত জানিয়ে লেখেন, “তুমি সবচেয়ে কঠিন পথটা ইতিমধ্যেই পেরিয়ে এসেছ। এবার মঞ্চ তোমার, সিদ্ধু।” উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই হুমা কুরেশি ও রচিত সিংয়ের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে তাঁদের বিয়ে হতে পারে বলেও নানা মহলে গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এখনও পর্যন্ত সম্পর্ক বা বিয়ের জল্পনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি হুমা বা রচিত। তবে হুমার সাম্প্রতিক পোস্টে রচিতের প্রতি তাঁর শ্রদ্ধা ও আবেগ স্পষ্ট হওয়ায়, নেটিজেনদের একাংশের মতে, এই জুটি আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

হাড়োয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ যুবক

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ