বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অমিতাভের ‘সত্তে পে সত্তা’র সহ-অভিনেত্রী মধু মালহোত্রা

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত 'সত্তে পে সাত্তা' ছবিতে মেগাস্টার অমিতাভ বচ্চনের সহ-অভিনেত্রী মধু মালহোত্রা। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭২ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘সত্তে পে সত্তা’ ছবিতে মেগাস্টার অমিতাভ বচ্চনের সহ-অভিনেত্রী মধু মালহোত্রা। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর মৃত্যুতে গোটা বলিউড শোকাচ্ছন্ন। সত্তর-আশি দশকের বলিউডের একজন জনপ্রিয় মুখ ছিলেন তিনি। দুই দশকে একাধিক বলিউড চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রতিবেদন অনুসারে, গত ১৩ মার্চ মুম্বইয়ে নিজের বাসভবনেই মারা গিয়েছেন তিনি। তাঁর ব্লকবাস্টার হিট ছবিগুলির মধ্যে রয়েছে, সত্তে পে সাত্তা, কার্জ, রিশতা কাগজ কা, হিরো, বিশ্বনাথ এবং কেয়ামত। তাঁর অভিনয় ৮ থেকে ৮০ সকলের কাছে প্রশংসিত ছিল।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বয়স্কজনিত রোগে ভুগছিলেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অভিনেত্রী। তিনি বলিউডে প্রায় ১০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ১৯৭০ এবং ৮০ এর দশকের শেষের দিকে একাধিক সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তিনি পাকিস্তানি লোকগায়িকা রেশমার গাওয়া ‘লম্বি জুদাই’ ট্র্যাকেও অভিনয় করেছিলেন। গানটিতে মধু মালহোত্রা একটি রঙিন জিপসি স্টাইলের পোশাক পরেছিলেন। দেখানো হয়েছিল। তিনি সুভাষ ঘাইয়ের বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন। ছোট চরিত্রে অভিনয় করলেও, তাঁর অভিনয় ভক্তদের পছন্দের ছিল। তাঁর মৃত্যুর খবরটি সুভাষ ঘাই নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। 

তিনি অভিনেত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘একজন সুন্দরী এবং কোমল ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনি। তাঁর অভিব্যক্তিপূর্ণ চোখ পর্দায় গভীর আবেগ প্রকাশ করেছিল। যেহেতু এটি পাকিস্তানের একজন গায়িকা রেশমার গাওয়া একটি লোকসঙ্গীত ছিল, তাই গানটি তাঁকে অমর করে রাখবে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’ তবে হিন্দি চলচ্চিত্র জগতে মধু মালহোত্রার স্মরণীয় অভিনয়ের পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবনও সেই সময়ে মনোযোগ আকর্ষণ করেছিল। প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ১৯৯০ সালে মহেশ আনন্দকে বিয়ে করেছিলেন। যিনি চলচ্চিত্রে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করতেন। তবে, তাঁদের সেই বিয়ে বেশিদিন টেকেনি এবং শেষ পর্যন্ত এই জুটির বিচ্ছেদ ঘটে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২