বিলাসবহুল গাড়ি ছেড়ে হঠাৎ পাবলিক মেট্রোয়, কোথায় চললেন হৃতিক?

আজ কাজের জন্যে মেট্রোতে গিয়েছিলাম। কিছু সত্যিকারের মিষ্টি এবং দয়ালু লোকের সঙ্গে দেখা হয়েছে। তাঁরা আমাকে যে ভালবাসা দিয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের অভিনয়ের জন্যে কত কিছুই না করতে হয়, কখনও কখনও পাবলিক ট্রান্স পোর্টে চাপতে হয়, আবার কখনও নিজের চেহারায় আনতে হয় একাধিক পরিবর্তন। যাই হোক, তারকাদের চোখের সামনে দেখলে মোটামুটি সবাই লাফিয়ে ওঠে। আর পাবলিক যানবাহনে কোনও সুপারস্টারকে দেখলে তো কথাই নেই! হ্যাঁ, সম্প্রতি মুম্বই মেট্রোতে দেখা মিলেছিল হৃতিক রোশনের। শুটিংয়ের জন্যেই মেট্রো সফর করতে হয়েছিল অভিনেতাকে। আর স্বাভাবিকভাবে অভিনেতাকে দেখা মাত্রই ভক্তদের সফরকালীন উত্তেজনা আরও বেড়ে যায়। শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অভিনেতা নিজেই মেট্রোরেল জার্নির অভিজ্ঞতা শেয়ার করলেন।

প্রথম কয়েকটি শটে তাঁকে মেট্রোতে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা গে। আর শেষ দুটি স্লাইড মেট্রোতে হৃতিক কে অকপটে চিলিং করতে দেখা গেল। সুপারস্টার তাঁর ক্যাপশনে অভিজ্ঞতার সংক্ষিপ্তসার শেয়ার করে লিখলেন, “আজ কাজের জন্যে মেট্রোতে গিয়েছিলাম। কিছু সত্যিকারের মিষ্টি এবং দয়ালু লোকের সঙ্গে দেখা হয়েছে। তাঁরা আমাকে যে ভালবাসা দিয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অভিজ্ঞতাটি দর্শনীয় ছিল। গরমের তাপ ও ট্রাফিককে পরাজিত করতে আমি মেট্রো করে গন্তব্যে পৌঁছই। বিশেষ করে, আমি অ্যাকশন শ্যুটের জন্য যাচ্ছিলাম। আর এই মেট্রো আমার পিঠ বাঁচাল।”

হৃতিক রোশনের পোস্টের মন্তব্য বিভাগটিতে ‘ভালোবাসি’ বলে মন্তব্য করেছেন অভিনেতার বান্ধবী তথা সাবা আজাদ। ছভি গুলিতে একজন ব্যবহারকারী লিখেছেন, “ওএমজি আমার এখন মেট্রো ব্যবহার করা দরকার।” আরেকজন যোগ করেছেন, “হুওআআআআ সেই ভাগ্যবান মানুষ।” অন্য একজন ভক্ত লিখেছেন, “সবাইকে কেমন শান্ত দেখাচ্ছে?” অন্য একজন যোগ করেছেন, “এটি দুর্দান্ত।” কাজের ফ্রন্টে, হৃতিক রোশনকে সর্বশেষ দেখা গিয়েছিল বিক্রম ভেধাতে , সাইফ আলী খানের সঙ্গে। তাঁকে পরবর্তীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরের সঙ্গে ফাইটারে। এছাড়াও অভিনেতার হাতে ওয়ার ২ও ছিল। 

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ