ভাল রেটিং থাকা সত্ত্বেও ‘জল থই থই ভালবাসা’ কেন বন্ধ হল, অকপটে অপরাজিতা

এই ধারাবাহিক শুরু হওয়ার সপ্তাহ থেকেই টিআরপি তালিকা প্রথম দিকেই থাকত। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও অনুষা বিশ্বনাথের জুটি বেশ সাড়াও ফেলেছিল দর্শকমহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপিতে ভাল রেটিং থাকা সত্ত্বেও মাত্র কয়েক মাস রাজত্ব করে স্টার জলসার পর্দা থেকে বিদায় নিতে হলো ‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিককে। এ নিয়ে কিছুদিন আগেই একটি সংবাদমাধ্যমের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন এই সিরিয়ালের প্রধান অভিনেত্রী অপরাজিতা আঢ্য। গত রবিবারেই এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হয়েছে। এই ধারাবাহিক শুরু হওয়ার সপ্তাহ থেকেই টিআরপি তালিকা প্রথম দিকেই থাকত। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও অনুষা বিশ্বনাথের জুটি বেশ সাড়াও ফেলেছিল দর্শকমহলে। কিন্তু তাও কেন এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিল চ্যানেল? শুধু এই প্রথম নয়, এর আগেও মেয়েবেলা ধারাবাহিক থেকে রাতারাতি রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নেওয়ার কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় ধারাবাহিক।

এই নিয়েও তখন বিতর্ক তুঙ্গে উঠেছিল। সম্প্রতি ‘জল থই থই ভালোবাসা’-কে বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানালেন, বহু বছর পর ২০২৩ থেকে তিনি ফের ছোট পর্দার কাজ শুরু করেন। তখনই তিনি চ্যানেলগুলির অনেক কৌশলগত পরিবর্তন লক্ষ্য করেছেন। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ যখন করেছিলেন তখনও নিয়ম ছিল যে, ধারাবাহিককে ‘স্লট লিডার’ অর্থাৎ একই সময়ে অন্য চ্যানেলের ধারাবাহিকের থেকে এগিয়ে থাকতেই হবে। তা হলেই ধারাবাহিক বেশি দিন চলবে। কিন্তু টাইম স্লট বদল করার পরেই সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায়। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর মতো ‘জল থই থই ভালবাসা’ও সব সময় এগিয়ে থাকত নিজস্ব স্লটে। এই ধারাবাহিকও খুব ভাল চলছিল। 

তবে এর পরেও কেন বন্ধ হয়ে গেল, তা প্রযোজনা সংস্থা ও চ্যানেলই জানে। আর একটা বিষয় হতে পারে। কোনও নতুন ধারাবাহিক নিয়ে আসার জন্য ভাল স্লটই হয়তো বেছে নেওয়া হয়েছে। কারণ এখন জল থই থই ভালবাসা স্লটে দেখা যাচ্ছে ম্যাজিক মোমেন্টস প্রযোজিত নতুন সিরিয়াল ‘জল থই থই ভালবাসা’। যদিও তিনি ধারাবাহিকের কোনও নাম করেননি। তবে ‘জল থই থই ভালবাসা’ বন্ধ করা কি উচিত ছিল, সেই প্রসংগে অভিনেত্রী বলেন, হয়তো এটা একটা ব্যবসায়িক পদ্ধতি। তাই ওই স্লটে নতুন ধারাবাহিক নিয়ে আসা হল। সম্প্রতি মুক্ত পেয়েছে অপরাজিতার ছবি ‘এটা আমাদের গল্প’। ছবিতে অভিনেত্রীর অভিনয়ও বেশ পছন্দ হয়েছে দর্শকের।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ