এই মুহূর্তে

বামপন্থীদের কথায় জন্মদিনের ভুল তারিখ উইকিপিডিয়াতে, আক্রমণ কঙ্গনার

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বাঘিনী অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন। যেকোনও প্রসঙ্গেই তিনি নিজের মন্তব্য রাখতে অটল। কিন্তু মাঝে মধ্যেই তাঁর এই স্পষ্ট মন্তব্য তাঁকে বিপাকে ফেলে দেয়, এই কারণে তাঁকে একবার টুইটার নিষিদ্ধ করে দিয়েছিল। তবে গতমাসেই টুইটে ফেরৎ এসেছেন তিনি। তবে এবার তাঁকে নিয়ে গণ্ডগোল পাকালো সার্চিং জায়েন্ট উইকিপিডিয়া। কঙ্গনার জন্মদিন এবং প্রেক্ষাপট-সহ উইকিপিডিয়া তাঁর সম্পর্কিত একাধিক তথ্যের ‘বিকৃত’ ঘটিয়েছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিজে গিয়ে, কঙ্গনা নিজেই জানালেন, তাঁর জন্মদিন ২৩ মার্চ, ২০ মার্চ নয়৷ উইকিপিডিয়ার দেওয়া তথ্য ‘সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর’৷

কঙ্গনা লিখেছেন, “উইকিপিডিয়া সম্পূর্ণরূপে বামপন্থীদের দ্বারা হাইজ্যাক করা হয়েছে, আমার সম্পর্কে বেশিরভাগ তথ্য ভুল। যেমন আমার জন্মদিন, আমার উচ্চতা, ব্যাকগ্রাউন্ড সবকিছু ভুল দেওয়া। অনেক রেডিও চ্যানেল, ফ্যান ক্লাব এবং শুভাকাঙ্ক্ষীরা ২০ মার্চ আমার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা পাঠাতে শুরু করেছে। যে কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন কারণ উইকিপিডিয়া বলছে আমার জন্মদিন ২০ মার্চ। কিন্তু আমার জন্মদিন ২৩ শে মার্চ। অনুগ্রহ করে উইকিপিডিয়ার তথ্য যাচাই করবেন না।” আগামী সপ্তাহে কঙ্গনা ৩৬ বছরে পদার্পণ করবেন।

গতবছর জন্মদিনে উপলক্ষে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। কঙ্গনার আসন্ন ছবি রাঘব লরেন্সের বিপরীতে চন্দ্রমুখী 2। পি ভাসু দ্বারা পরিচালিত, চন্দ্রমুখী ২, ব্লকবাস্টার হিট তামিল হরর কমেডি ফিল্ম চন্দ্রমুখীর সিক্যুয়েল। যেখানে রজনীকান্ত এবং জ্যোতিকা প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও, কঙ্গনাকে আসন্ন পিরিয়ড ড্রামা ফিল্ম ইমার্জেন্সিতেও দেখা যাবে, যেটি তাঁর একক পরিচালিত চলচ্চিত্র। কঙ্গনা ছাড়াও, ছবিতে অনুপম খের, মহিমা চৌধুরী, বিশাক নায়ার এবং শ্রেয়াস তালপাড়ে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।তাঁকে তেজসেও দেখা যাবে। যেখানে তিনি ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করবেন।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ