জানেন কী! করিনার ছোট ছেলে জেহও ‘লাল সিং চাড্ডা’ ছবির একজন অংশীদার

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত আমির খান প্রোডাকশন নির্মিত ‘লাল সিং চাড্ডা’র (Lal Singh Chaddha) ট্রেলার। ছবিতে অভিনয় করছেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান এবং জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান। সম্প্রতি করিনা কাপুর, আমির খান এবং এই ছবির পরিচালক অদ্বৈত চন্দনকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ এই ছবিতে একটি একটি অংশ হিসেবে ছিল করিনার ছোটো ছেলে জেহ। তাই তিনি ছেলেকে সুযোগ করে দেওয়ার জন্যে, নির্মাতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু স্বশরীরে কিন্তু উপস্থিত ছিলেন না জেহ? তাহলে কী ভাবে? এদিন সেটাই জানালেন নায়িকা একটি নোটের মাধ্যমে।

করিনা তাঁর আসন্ন ছবি, ‘লাল সিং চাড্ডা’ চলচ্চিত্রটিকে তাঁর জীবনের “সবচেয়ে বিশেষ চলচ্চিত্র” বলে অভিহিত করেছেন। গতকাল অর্থাৎ ২৯ মে, আইপিএল ২০২২ ফাইনালের ঠিক সন্ধ্যে ৬ টা নাগাদ আমির খান নিজেই তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডার’ ট্রেলার প্রকাশ করেছেন আইপিএল ময়দানে। খেলার মাঠের চারপাশে জায়েন্ট স্ক্রিনে ফুটে উঠেছিল ‘লাল সিং চাড্ডা’ র ট্রেলার।

 

এদিন ইনস্টাগ্রামে ছবির ট্রেলারটি শেয়ার করে, করিনা লিখেছেন, “এই ছবিটি তৈরির সময় আমি গর্ভবতী ছিলাম, আমার ছোট ছেলে জেহ ছিল তখন আমার পেটে। করোনা মহামারীর সময়ে এই ছবির শ্যুট করা হয়েছিল। একদিকে মহামারী, লকডাউন, অন্যদিকে তাঁর সন্তান জেহ পেটে। এই অবস্থায় আমি এই ছবির শ্যুট করেছি, তাই আমার কাছে এই ছবি জীবনের সবচেয়ে বিশেষ চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে থাকবে। অদ্বৈত এবং আমিরকে ধন্যবাদ। শুধু আমাকে নয়, আমাদের দুজনকেই এই ছবিতে থাকার সুযোগ করে দেওয়ার জন্য।” আগামী ১১ আগস্ট বহু প্রতীক্ষিত ‘লাল সিং চাড্ডা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর