মিঠাইকে ন্যাকা বলার জের, ইউটিউবার ঝিলমের উপর ক্ষুব্ধ দর্শক

মিঠাইয়ের থেকে বেশি ন্যাকা সিরিয়াল আমি আজ অবধি দেখিনি বিশ্বাস করুন। এই বিষয়ে আমার এই একটাই মতামত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা সিরিয়ালের কচকচানি নিয়ে মাঝেমধ্যেই নানা ট্রোলিং ভিডিও ফেসবুকে স্ক্রল করার সময় ভেসে আসে। বাংলা সিরিয়ালে গরু গাছে ওঠার মত গল্প নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন বাঙালি ইউটিউবাররা রোস্টিং ভিডিও বানিয়েছেন। তা বেশ জনপ্রিয়ও  হয়েছে। ব্যাতিক্রম নন ইউটিউবার ব্লগার ঝিলম গুপ্তও। মাঝেমাঝেই নানা ধরণের ভিডিও বানিয়ে মজা দেন তিনি নেটিজেনদের। আর তাই নেটপাড়ায় তাঁর কদরও বেশ ভালো। তবে এবার তাঁর মন্তব্যকে ভালো চোখে নেননি নেটনাগরিকেরা। মিঠাই ধারাবাহিক নিয়ে সম্প্রতি এত ন্যাকা সিরিয়াল কেন? এর মত মন্তব্য ভালোভাবে নেওনি নেটনাগরিকেরা। আর তার জেরেই এবার প্রশ্নের মুখে ঝিলম। 

একটানা টিআরপি তালিকার শীর্ষে বিরাজ করেছে মিঠাই। যদিও এই মুহূর্তে তার খানিক ভরাডুবি চলছে। কিন্তু তাতেও মোদক পরিবার ও মিঠাইয়ের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি দর্শকদের। টিআরপি এর এমন হেরফের দেখে মন খারাপ তাই মিঠাই ভক্তদের। আর তার মাঝে ঝিলম এর এমন মন্তব্য যেন ঘৃতাহুতি এর মত কাজ করেছে। এর আগে সর্বজয়া, উড়ন তুবড়ি কিংবা যমুনা ঢাকি নিয়ে ট্রলিং ভিডিও বানিয়েছেন ঝিলম। আর তাঁর সেই ভিডিও দেখে হেসে কুটপাটি দর্শক।

সম্প্রতি উড়ন তুবড়ি ধারাবাহিক নিয়ে একটি ভিডিও বানান তিনি। আর সেখানেই এক ভিউয়ার্স মিঠাই নিয়ে একটি নিরপেক্ষ মতামত দিতে বলেন ঝিলমকে। যদিও  এর আগে কোন ভিডিও মিঠাইকে নিয়ে বানাননি ঝিলম। সেদিন ওই ভিউয়ার্সের অনুরোধস্বরূপ মন্তব্যে ঝিলাম পাল্টা মন্তব্য করে বলেন ”ওটা মতামত দেওয়ার মত বিষয় কী? মিঠাইয়ের থেকে বেশি ন্যাকা সিরিয়াল আমি আজ অবধি দেখিনি বিশ্বাস করুন। এই বিষয়ে আমার এই একটাই মতামত।” আর তারপর থেকেই ঝিলমের উপর বেজায় চটেছেন মিঠাই ভক্তরা।  

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২