আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন দিন শুরু মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা। কারও জীবনে অপেক্ষা করছে অর্থলাভের সুযোগ, কারও আবার কর্মক্ষেত্রে মিলতে পারে সাফল্যের সুখবর। আবার কোনও কোনও রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক জীবনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে প্রতিদিনই বদলে যায় ১২টি রাশির ভাগ্য। জেনে নিন ছুটির দিন রবিবার (৪ অক্টোবর) কেমন কাটবে। 

মেষ রাশি

সামাজিক কাজে আগ্রহ বাড়বে মেষ রাশির জাতকদের। আত্মীয়স্বজন ও কাছের মানুষের সহযোগিতা পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে। ব্যবসায়িক বিষয়েও সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও সুখবর পেতে পারেন। তবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান বজায় রাখুন। 

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকারা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। ধনসম্পত্তি বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কথাবার্তায় নম্রতা বজায় রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। 

 মিথুন রাশি

সৃজনশীল কাজে সাফল্য পাবেন। কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। চুক্তি সংক্রান্ত বিষয়ে একটু  খেয়াল রাখুন লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে মান-সম্মান বৃদ্ধির পাবে। সঞ্চয় ও ব্যাঙ্কিং সংক্রান্ত বিষয়েও আগ্রহ বাড়বে। ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে। 

কর্কট রাশি

পরিবার ও কাছের মানুষদের পাশে থাকার চেষ্টা করুন। পরিকল্পনা অনুযায়ী এগোলে আর্থিকভাবে লাভবান হতে পারেন। বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের চিন্তাভাবনা করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। 

সিংহ রাশি

কর্মজীবন ও ব্যবসায় গতি আসতে পারে। প্রতিযোগিতার ক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। আর্থিক লাভের নতুন রাস্তা খুলতে পারে। আয়ের একাধিক উৎস খুলে যাবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পেশাদার মনোভাব বজায় রাখলে সাফল্যের পথ আরও মসৃণ হবে।

কন্যা রাশি

 কর্মক্ষেত্রে পদমর্যাদা ও সম্মান বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কোনও প্রস্তাব পেতে পারেন। অভিজ্ঞতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। সহকর্মীদের বিশ্বাস অর্জন করতে পারবেন। পেশাগত জীবনে নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবেন।

তুলা রাশি

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হবে। আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। সামাজিক সম্মান বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ ও বিশ্বাস বৃদ্ধি পেতে পারে। 

বৃশ্চিক রাশি 

পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ কাজ শেষ করার সময় তাড়াহুড়ো করা চলবে না। আচমকা কোনও পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, তাই আগে থেকেই প্রস্তুত থাকুন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। নিজের কাজে সংকোচকে বাধা হতে দেবেন না। 

ধনু রাশি

 কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ আলোচনা ইতিবাচক দিকে এগোতে পারে। ব্যবসায় নতুন গতি আসবে। দাম্পত্য জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকতে পারে। জীবনসঙ্গীর তরফ থেকেও সহযোগিতা পাবেন। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে।  শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না।

 মকর রাশি

কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। পেশাগত দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ কাজে আসবে। চাকরিজীবীদের নিজেদের কাজের মান বজায় রাখতে হবে। নিয়ম মেনে কাজ করলে লাভবান হওয়ার সম্ভাবনা। অপ্রয়োজনীয় খরচ ও আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের প্রতিও নজর দিন। 

 কুম্ভ রাশি

আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকতে পারে। বন্ধু ও কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে। পড়াশোনা ও শিক্ষামূলক কাজে সাফল্য মিলতে পারে। সন্তানের কাছ থেকে  ভাল খবর পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলি দুপুরের মধ্যে শেষ করার চেষ্টা করুন।

 মীন রাশি

ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়ি ও গাড়ি সংক্রান্ত কোনও সমস্যার সমাধান মিলতে পারে। পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করবেন। তবে অতিরিক্ত উৎসাহ বা রাগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। 

 

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?