আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্যৈষ্ঠের শেষ থেকে বুধের উল্টো গতি শুরু, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

নিজস্ব প্রতিনিধি: বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস শুরু হতে চলেছে। আর জ্যৈষ্ঠ মাসের শেষ দিনে বুধ গ্রহের গতি পরিবর্তন হতে চলেছে। আগামী ২৯ জুন থেকে গ্রহরাজ বুধ উল্টো দিক দিয়ে যাওয়া শুরু করবে। ২৪ জুলাই পর্যন্ত একই অবস্থাতেই থাকবে সে। বুধের বক্রী গতির প্রভাবে চার রাশির আর্থিক অবস্থা ভাল হবে। সেগুলো কারা জেনে নিন…

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। পারিবারিক আয় খুব ভাল হবে। বিবাহযোগ্য ব্যক্তিরা শীঘ্রই উপযুক্ত পাত্র বা পাত্রীর সন্ধান পাবেন। কোনও পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, যিনি আপনার কর্মজীবনে উন্নতিতে সাহায্য করবেন। জীবনের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান হবে।

মিথুন: বুধের বক্রগতি মিথুন রাশির জাতক-জাতিকা দের জন্য শুভ। গুরুত্বপূর্ণ কাজগুলি সহজেই সম্পন্ন হবে। আপনার সামাজিক স্বীকৃতি এবং সম্মান বৃদ্ধি পাবে। আপনার চিন্তাভাবনা কার্যকরী হবে। এই সময়ে বড় ইচ্ছাও পূরণ হবে। আপনার নতুন বাড়ি হবে।

সিংহ: বুধের পশ্চাৎমুখী গতি সিংহ রাশির জন্য শুভ। সম্পর্কের ভুল বোঝাবুঝির সমাধান হবে। আর্থিক দিকও ভারসাম্যপূর্ণ থাকবে। আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। দেনা ও ঋণ থেকে মুক্তি পাবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়ানোর দিকে মনোযোগী হন। এই সময় স্বাস্থ্যও ভাল থাকবে আপনার।

কুম্ভ রাশি: বুধের বক্রী গতির কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকারা সাফল্যের সিঁড়ি বেয়ে উঠবে। আপনার কর্মজীবনে উন্নতি হবে। চাকরি বা ব্যবসায় গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। আপনার পরিবারের সঙ্গেও ভাল সময় কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

শনির কুদৃষ্টি, রাস্তায় ধীর গতিতে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে…

আজকের রাশিফল: জীবনে কঠিন চ্যালেঞ্জ আসবে, পালিয়ে নয়, মুখোমুখি হয়ে সমাধান করুন…

মঙ্গল-বৃহস্পতির মিলনে ‘লাভ’ যোগের সৃষ্টি, উন্নতির পথ প্রশস্ত হবে ৪ রাশির জাতকদের

আজ মানসিক চাপ ভোগাবে, কর্মক্ষেত্রে অশান্তি, বিদেশে ভ্রমণের সুযোগ…

সকাল সকাল ভোট দিতে যাবেন? রাশি অনুযায়ী কার কেমন যাবে দিনটি?

কুম্ভের ব্যাপক আর্থিক অবনতি, মে মাস ১২ রাশির কার কেমন যাবে জেনে নিন..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ