দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলবারে কেমন যাবে আপনার ভাগ্য দেখুন দৈনিক রাশিফল

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। আজ কাজের দিন মঙ্গলবার। দেখে নিন গুরুত্বপূর্ণ এই কাজের দিনে কেমন যাবে আপনার ভাগ্য।

মেষ: আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগার আশঙ্কা আছে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে একটু ঝুঁকি নিতে হবে। আজ অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ ভাল কিছু খবর পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান পাবেন। আপনার ব্যবহার আজ কেউ আঘাত পেতে পারেন।

বৃষ : সকালের দিকে আর্থিক ক্ষতির খবর আসতে পারে। কর্মস্থানে আজ আপনাকে কারও কথা শুনে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের আশঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে বিশেষ আলোচনা। আপনার কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। বন্ধুকে অতি বিশ্বাস না করাই ভাল হবে। কোনও ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন।

মিথুন: আজ কোনও দুর্ঘটনার জন্য কাজের ক্ষতির আশঙ্কা আছে। প্রভাবশালী কারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন খরচের পরিমাণ বেশি থাকবে। শত্রুর চক্রান্তে ব্যবসায় লাভ কম হবে। আত্মীয়ের জন্য কাজের খবর পাবেন। বাবার সঙ্গে তর্ক বাধবে।

কর্কট: কারও জন্য চিন্তা বাড়তে পারে। চাকরিতে পদোন্নতি ও বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। যাঁরা বিয়ের কথা ভাবছেন তাঁদের জন্য খুব ভাল সময় আসছে। যাঁরা পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। সংসারে অশান্তি মিটে যাবে।

সিংহ : আজ কারও কাছে মানসিক ভাবে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে অশান্তি জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হবে। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতির আশঙ্কা। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপদ হতে পারে। চাকরি নিয়ে চিন্তা বাড়তে পারে।

কন্যা : প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর খরচ হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা আছে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। বাড়তি কিছু খরচের জন্য ঋণ নিতে হতে পারে।

তুলা: আর্থিক ক্ষতি থেকে সাবধান থাকা দরকার। প্রেমের ব্যাপারে শুভ সময়। বাড়িতে নতুন কিছু নিয়ে আলোচনা। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিদেশ যাওয়া সুযোগ নষ্ট হবে। সহকর্মীর সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পেতে পারবেন। অফিসে কিছু পরিবর্তন হতে পারে। প্রেমের জন্য কিছু খরচ হবে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে।

বৃশ্চিক: ভাল কাজের জন্য প্রিয় জনের কাছে সুনাম পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের দিকে এগোনোর জন্য ভাল দিন। লিভারে একটু সমস্যা দেখা দেবে। বিলাসিতা বৃদ্ধির জন্য অযথা খরচ হতে পারে। ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা করতে পারেন। আর্থিক সমস্যা কেটে যেতে পারে। উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। স্ত্রীর জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে।

ধনু: অতিরিক্ত খরচ হতে পারে। কারও কাছ থেকে দামি উপহার নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন। আজ যন্ত্রণ বৃদ্ধি পেতে পারে। শরীরে অলসতা বাড়তে পারে। আপনার কোনও আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন। কর্মস্থানে খুব বিচক্ষণতার সঙ্গে কর্মী নিয়োগ করুন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। কারও প্রতি অপ্রীতিকর ব্যবহার না করাই ভাল। আজ কোনও সুসংবাদ আসতে পারে।

মকর: আজ আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ নিয়ে চিন্তা থাকবে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। বেশি খরচের মনোভাব এড়িয়ে চলুন, ক্ষতি হতে পারে। আজ সারা দিন খুব সাবধানে চলাফেরা করুন, রক্তপাতের আশঙ্কা আছে। দায়িত্ব পালন নিয়ে সংসারে অশান্তির আশঙ্কা। হঠাৎ উপকৃত হতে পারেন।

কুম্ভ: অচেনা লোকজনকে এড়িয়ে চলুন। পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। আজ কর্মস্থানে খুব ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। অশুভ সঙ্কেত তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন। অন্যের কথায় অতিরিক্ত খরচ হতে পারে। সন্তানের দিক থেকে ভাল খবর আসতে পারে।

মীন: অপরের উপকারে বদনাম হতে পারে। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনও চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দেবে। সংসারে শান্তি বজায় থাকবে। নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কারও কাছ থেকে ভাল খবর পেতে পারেন। কাউকে অপমানের হাত থেকে বাঁচাতে হতে পারে। পছন্দমতো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন। অতিরিক্ত কথা বিপদ বাড়াতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

আজকের রাশিফল: গুপ্ত শত্রুর আক্রমণ, থেমে থাকা কাজ গতি পাবে, কোনও সুসংবাদ পাবেন…

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ