দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারে কেমন যাবে আপনার দিন? দেখুন রাশিফল

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের তৃতীয় দিন। কাজের তৃতীয় দিন, লক্ষ্মীবার আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন।

মেষ: সকালের দিকে কিছু দান করার ইচ্ছা হতে পারে। অভিভাবকদের পরামর্শ আজ আপনার জন্য কার্যকর হবে। অন্য কারও পরামর্শ না নেওয়াই শ্রেয়। বাড়ির বাইরে বেশি ক্ষণ সময় কাটান। সন্তানের বিষয়ে আজ নিশ্চিন্ত হবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাবেচার জন্য অতিরিক্ত খরচ হবে। আজ সারা দিন প্রচুর পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে।

বৃষ : আজ উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। বন্ধুর জন্য কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলায় সুনাম করার সুযোগ আছে। আজ ব্যবসা বা কর্মে কোনও সমস্যা থাকবে না। যানবাহন চালানো বা চরার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কোনও কাজ ভেস্তে যেতে পারে। কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা আছে। ভাই বা বোনের সঙ্গে বিবাদ বাধতে পারে।

মিথুন: সকালের দিকে কোনও অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আজ প্রতিবেশীদের হিংসার কারণে কোনও কাজে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে।

কর্কট: সঙ্গীতের জন্য খরচ হতে পারে। আজ উপরমহল থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্যের আশঙ্কা আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটি শুভ। আজ উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব ভাল। প্রেমে অপমান জুটতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় জড়িয়ে পড়তে পারেন।

সিংহ : আজ ঘরে-বাইরে দু’জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে। কোনও কিছু কেনা নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতার আশঙ্কা আছে। পড়াশোনায় সাফল্য পেতে পারেন। সামাজিক কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার জন্য বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় হতে পারে। সন্তানের জন্য সুনাম পেয়ে মানসিক আনন্দ পাবেন। ব্যবসার ব্যাপারে বিবাদ বাধতে পারে।

কন্যা : অতিরিক্ত লোভের জন্য বিপদ বাড়তে পারে। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। ইচ্ছা পূরণ হওয়ায় আনন্দ পাবেন। অভিনেতাদের সামনে খুব ভাল সুযোগ আসতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। নতুন বাড়ি তৈরির সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য আপনার দুশ্চিন্তা হবে। আন্ত্রিক জাতিয় রোগে ভোগান্তির আশঙ্কা। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

তুলা: সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হতে হবে। অফিসে সুনাম বাড়বে। ভাল যুক্তির জন্য তর্কে জয় লাভ করতে পারবেন। ফাটকা আয় বা লটারি কাটার জন্য দিনটি শুভ। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান জিনিস পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধুসেবায় কাজে আসতে পেরে শান্তি পাবেন।

বৃশ্চিক: সকাল থেকে প্রেম নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কথা রাখার চেষ্টা করুন। হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা থাকবে। সঞ্চয়ের তুলনায় খরচ বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় কোনও সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়।

ধনু: কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে। আজ কাজের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। শ্বশুরবাড়ির সঙ্গে মনমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে মানসিক চাপ বহন করতে হতে পারে। খেলাধূলায় নাম করার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে।

মকর: বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ এমন কিছু ঘটতে পারে যা আপনাকে হতবাক করবে। মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় বাজে চিন্তা আসবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। বাড়িতে অনেক বন্ধু আসতে পারেন। ব্যবসায় আজ ভাগ্য সঙ্গ দেবে না। পড়াশোনায় চঞ্চলতা বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ হবে। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। শরীরে কোনও ক্ষতস্থান থেকে যন্ত্রণা বাড়বে।

কুম্ভ : অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ কোনও চাকরির খবর আসতে পারে। ব্যবসায় গুরু জনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতির সম্ভাবনা। অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ সারা দিন আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে। কোনও কারণে অযথা হয়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপ করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে।

মীন: শত্রুর জন্য সকালের দিকে মাথা গরম হতে পারে। আজ অতিরিক্ত সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। বাড়ি তৈরির জন্য অতিরিক্ত খরচ হতে পারে। আজ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। অফিসে অল্পে সন্তুষ্ট থাকুন। আজ বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি বাধতে পারে। কোনও বিষয়ে স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

আজকের রাশিফল: গুপ্ত শত্রুর আক্রমণ, থেমে থাকা কাজ গতি পাবে, কোনও সুসংবাদ পাবেন…

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ