মৌনী অমাবস্যায় ৫ রাশির ‘আচ্ছে দিন’, কারা রয়েছেন তালিকায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌনি অমাবস্যায় সকল জাতক জাতিকাদের জীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় অত্যন্ত বিশেষ। রবিবার মাঘ অমাবস্যার সঙ্গে সঙ্গে একটি বিরল গ্রহ সংযোগ হতে চলেছে। মকর রাশিতে পাঁচটি গ্রহ একসঙ্গে গোচর করবে। এর ফলে কয়েকটি শুভ রাজযোগ তৈরি হতে চলেছে। তার মধ্যে অন্যতম বুধাদিত্য রাজযোগ, শুক্রাদিত্য যোগ, মঙ্গলাদিত্য যোগ তৈরি হতে চলেছে। মঙ্গলের অবস্থান ভাগ্যের পরিবর্তনের ইঙ্গিত দেয়। রবিবার এই গ্রহ পরিবর্তনের কারণে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ও অগ্রগতি এবং শুভ সুযোগ আসতে পারে একাধিক রাশির জাতক জাতিকাদের জীবনে।

মেষ- মকর রাশিতে শুভ যোগ তৈরি হওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে পারেন। কর্মজীবনে অগ্রগতির লক্ষণ রয়েছে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি খুজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনের শান্তি ও সুখ আসতে পারে।

বৃষ- যারা শুক্র দ্বারা শাসিত হয় তাদের অত্যন্ত ভালো সময় হতে পারে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রাদিত্য যোগ অত্যন্ত শুভ হতে পারে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে।

কন্যা- এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য যোগ উন্নতির নতুন পথ খুলে দিতে পারে। কঠোর পরিশ্রম করার পেতে পারেন। ভাগ্য আপনার পক্ষে থাকবে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় ভালো ফলাফল দেখতে পারবে। শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেম জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।

তুলা- মাঘ অমাবস্যার পরে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত উন্নতি আসতে পারে। আরাম আয়েশ এবং বিলাসিতা অনুভব করতে পারেন। কিন্তু সম্পত্তি কারী ও বাড়ি কেনার কথা ভাবতে চাইলে এটা অত্যন্ত ভালো সময়। স্বাস্থ্য অনুকূলে থাকবে।

মীন- মকর রাশির অনুকূল সংযোগ মীন রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। শিক্ষার্থীদের জীবনের সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি। আটকে রাখা কাজগুলো সম্পন্ন হতে পারে। লাভজনক ভ্রমণ হতে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২