Horoscope: চাকরিতে বাধা, বাবা-মার স্বাস্থ্যের অবনতি, ৩০ জুলাই থেকে ৩১ অগস্ট এই রাশিরা সাবধান……

২৯ জুলাই থেকে ৩১ অগস্ট কোন রাশির জাতক- জাতিআর কর্মে উন্নতি আছে চটপট দেখে ফেলুন.

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৯ জুলাই থেকে ৩১ অগস্ট কোন রাশির জাতক- জাতিআর কর্মে উন্নতি আছে চটপট দেখে ফেলুন।

মেষ

পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার করলে স্বাস্থ‌্যের সমস্যা দেখা দিতে পারে। সন্তানের কুকীর্তির জন‌্য পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। একাকীত্ব দূর করার জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। অংশীদারী ব‌্যবসায় মুনাফা কম হবার সম্ভাবনা।

বৃষ

ব‌্যবসায়ীরা আর্থিক লেনদেন নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলবেন না। কৃষিজীবী ও মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। এই সময় লটারি বা শেয়ারে বিনিয়োগ করবেন না। পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে।

মিথুন

নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। জীবনে উত্থান-পতন থাকলেও কাটিয়ে উঠতে পারবেন। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা গড়তে পারেন। মানসিক শান্তির জন‌্য পুজোপাঠ করুন। দুর্জন ব‌্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে।

কর্কট

ব‌্যয় কম করে সঞ্চয়ে মন দিন। পারিবারিক বিবাদের জন‌্য ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা। আয় অনুযায়ী খরচ করুন। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যার জন‌্য চাকরি পরিবর্তনের চেষ্টা করুন। একাকীত্ব ঘোচানোর জন‌্য বয়স্ক জাতক-জাতিকারা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। কর্মপ্রার্থীরা উপার্জনের জন‌্য নতুন পথ খুঁজতে পারেন।

সিংহ

চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। তবে এই সপ্তাহে ব‌্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই ভাল। ব‌্যক্তিগত জীবনে কিছু সমস‌্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে প্রতারকের পাল্লায় পড়তে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ সৃষ্টি হতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা

অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। অকারণে কারও সঙ্গে তর্ক করবেন না। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের উন্নতি হতে পারে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

তুলা

এই সপ্তাহে কোনও বড় লগ্নি করবেন না। বাবা ও মায়ের সঙ্গে একাকীত্বে কাটানোর চেষ্টা করুন। সন্তানের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকতে পারেন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে।

বৃশ্চিক

সপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। অতিরিক্ত খরচ না করে গরিব মানুষের জন‌্য সাহায্য করুন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। সংসারে সুখশান্তি বজায় থাকবে।

ধনু

আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। সন্তানের পড়াশোনায় পরিবর্তনযোগ রয়েছে। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন‌্য ভাল সময়। পেশাগত কিছু সমস‌্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস‌্যা মিটিয়ে ফেলবেন।

মকর

সম্পত্তি কেনাবেচার জন‌্য সপ্তাহটি বেশ শুভ। বয়স্ক জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগাতে পারেন। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অত‌্যধিক চিন্তাভাবনা করবেন না। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে।

কুম্ভ

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। এই সময় কর্মজীবনে বাধা-বিঘ্ন আসতে পারে। তবে কখনওই আত্মবিশ্বাস হারাবেন না। পাহাড়ে ভ্রমণে যাবেন না। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে একে অপরকে চিনে নেওয়া বাঞ্ছনীয়। বন্ধুবান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন।

মিন

কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করবেন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। যানবাহনে ওঠানামার সতর্ক থাকতে হবে। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ করবেন না। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। বাবা-মার কারও একজনের শারীরিক অসুস্থতা হতে পারে। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২