আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেমন যাবে আজকের দিন, দেখে নিন সোমবারের রাশিফল

কেমন যাবে আজকের দিন? কোন রাশির ভাগ্যে ধনবৃদ্ধি? বন্ধুভাগ্য কার ভালো? কার গৃহে অতিথি আসবে? কোন রাশির জাতক-জাতিকা মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেবেন? যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, সপ্তাহের প্রথম দিন তাদের কেমন যাবে? কার অর্থযোগ ভালো? দেখে নেওয়া যাক ১২ রাশির জাতক জাতিকার ফল-

মেষ : খেলাধুলো আপনার মনোবল বাড়িয়ে দেবে। শরীর মনকে তরতাজা রাখবে। সন্ধ্যার সময় দীর্ঘ-প্রতীক্ষিত অতিথির আগমনে আনন্দ পাবেন। রাতে মঙ্গল অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

বৃষ : ধ্যান এবং যোগ মানসিক শান্তি দেবে। আজ হঠাৎ করে বিপুল অর্থ পেতে পারেন। ব্যবসায়িক পরিকল্পনা গতি পাবে। রাষ্ট্রীয় মর্যাদা বাড়বে। তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্তের জন্য অনুশোচনা হতে পারে।

মিথুন : আজ রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে। বাচ্চাদের প্রতি দায়বদ্ধতাও পূরণ হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে আজ আপনি এগিয়ে থাকবেন। বন্ধু এবং স্ত্রী-র সহায়তায় চাপমুক্ত হবেন।

কর্কট : আয়ের নতুন উত্স তৈরি হবে। বাগ্মিতার জন্য সম্মানিত হবেন। আবহাওয়া বদলে শারীরিক সমস্যা হতে পারে। সাবধান থাকুন। ভ্রমণ লাভজনক হতে পারে। আত্মীয়দের অপ্রত্যাশিত উপকার খুশি আনবে।

সিংহ : কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে ব্যাজার করে দেবে। সন্ধ্যায় বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে মানসিক অবসাদ থেকে মুক্ত হতে পারেন। লেনদেনের সময়ে সজাগ থাকা উচিত।

কন্যা : অনেক দিনের আশা আজ পূরণ হবে। অতিরিক্ত খরচে লাগাম না দিলে কখনই অর্থ সঞ্চয় করতে পারবেন না। আপনার প্রচেষ্টা আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে। সন্তানের সম্মানে আনন্দিত হবেন।

তুলা: আপনার নিজস্ব উদ্যমই আপনাকে চাপমুক্ত রাখবে। অত্যাধিক কাজের চাপ আপনাকে বিরক্ত করে তুলবে। ভাইবোনেদের সাহায্যে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক লাভ এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক : অপব্যয় না আটকালে সমস্যা বাড়বে। পরিকল্পনা করে খরচ করুন। আর্থিক বিষয়ের পরিকল্পনায় স্ত্রীয়ের মতামত নিতে পারেন। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সঞ্চয় শুরু করা উচিৎ।

ধনু : সন্তানদের পড়াশোনা আপনাকে ব্যস্ত রাখবে। পরিবারের মানুষদের সাথে অবসর সময় কাটান। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হোন। নাহলে অসুস্থ হতে পারেন।

মকর : আজ প্রেমের তিক্ততা ভুলে মেতে ওঠার দিন। জমিজমাতে বিনিয়োগ করার পক্ষে আজ ভালো দিন। সন্তানদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন।

কুম্ভ : স্ত্রীয়ের সাথে আর্থিক ব্যাপারে আলোচনা ভবিষ্যতে ভালো সঞ্চয়ের দিশা দেবে। ঘরের ব্যাপারে কিছু পরিবর্তন করার আগে সকলের সাথে আলোচনা করুন। যে কোনও ক্ষেত্রে বিজয়ী হবেন আজ।

মীন : গরিবদের সাহায্য করেই মানসিক শান্তি আসবে। কারোর থেকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। অফিসের কাজে আজ নতুন গতি আসবে। সন্ধ্যায় পত্নীর সাথে সময় কাটান।

Published by:

Share Link:

More Releted News:

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে আয় অনুকূল নাকি মানসিক চাপ?

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ