মাঘী পূর্ণিমায় খুলছে ভাগ্যের দুয়ার, শ্রীহরির কৃপায় ‘কোটিপতি’ হওয়ার যোগ এই ৪ রাশির জাতকের

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু শাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথি হলো পূর্ণতার প্রতীক। ২০২৬ সালের দ্বিতীয় পূর্ণিমা তথা মাঘী পূর্ণিমা আগামী ১ ফেব্রুয়ারি রবিবার উদযাপিত হতে চলেছে। সনাতন ধর্মে এই তিথির মহিমা অপরিসীম। মনে করা হয়, এই পবিত্র দিনে মর্ত্যে শ্রীহরি বিষ্ণু ও ধনলক্ষ্মীর বিশেষ প্রভাব থাকে। বিশেষ করে গঙ্গা স্নান এবং দান ধ্যানের মাধ্যমে ভক্তরা যেমন পূণ্য অর্জন করেন, তেমনই গ্রহের ফেরে নির্দিষ্ট কিছু রাশির ভাগ্যাকাশে উদিত হয় সাফল্যের সূর্য।

দ্রিক পঞ্চাঙ্গ বলছে, চন্দ্র যখন পরিক্রমা পথে পৃথিবীর বিপরীতে সূর্যের মুখোমুখি অবস্থান করে পূর্ণ অবয়বে প্রকাশিত হয় তখনই সৃষ্টি হয় এই আধ্যাত্মিক শক্তি। জ্যোতিষী ও গণনা অনুযায়ী, মাঘী পূর্ণিমার এই শুভ যোগে শ্রী হরির প্রিয় চার রাশির জীবনে শুরু হতে চলেছে এক স্বর্ণালী অধ্যায়। দেখে নিন সেই তালিকায় আপনার রাশি আছে কি না:

আরও পড়ুন: ১৫ না ১৬ ফেব্রুয়ারি, কবে পড়ছে মহাশিবরাত্রি? আগেভাগেই জেনে নিন পুজোর নির্ঘন্ট

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের উপর চিরকালই নারায়ণ কৃপা বর্ষিত হয়। এই পূর্ণিমা আপনার জন্য নতুন কোন বড় আর্থিক সুযোগের দরজা খুলে দেবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ বা আইনি জটিলতা এবার সফলতার মুখ দেখবে। পেশাগত জীবনে পদোন্নতির পাশাপাশি সামাজিক কোনো শুভ কাজে অংশগ্রহণের ফলে আপনার ভাগ্যের বল আরও বৃদ্ধি পাবে।

কর্কট রাশি: এই রাশি জন্য মাঘী পূর্ণিমা সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসছে। ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার আটকে থাকা অর্থ ও প্রত্যাশিতভাবে হস্তগত হবে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ায় দীর্ঘদিনের মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব লাভের সম্ভাবনা যেমন আছে তেমনি পারিবারিক ও দাম্পত্য জীবনে বজায় থাকবে স্বর্গীয় শান্তি।

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জীবনে এই সময়টি এক ইতিবাচক রূপান্তর ঘটাতে শ্রী হরির কৃপায় আপনার স্থগিত কাজ পুনরায় শুরু হবে। কর্মজীবন ও ব্যবসা উভয় ক্ষেত্রে ভালো উন্নতির সম্ভাবনা। আধ্যাত্মিক কৃপায় আপনার আত্মবিশ্বাস এখন তুঙ্গে থাকবে।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য আসন্ন মাঘী পূর্ণিমা সৌভাগ্য বয়ে আনবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভাবনা আছে। আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি মানসিক শান্তি ও তৃপ্তি অনুভব করবেন। নারায়নের আশীর্বাদে আপনার আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে।

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর