দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোজাগরী পূর্ণিমায় আপনার দিন কেমন যাবে, দেখে নিন আজকের রাশিফল

মেষ রাশি

আজকের দিনটি আপনার জন্য শুভ। ধনবৃদ্ধির যোগ রয়েছে আপনার। সৎকার্যে ব্যয় করবেন। সংস্কারমূলক কাজও করবেন। নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হওয়ায় আপনি অনেক টাকা পাবেন। সেই টাকায় গৃহসংস্কারও করতে পারবেন।

বৃষ রাশি

আপনার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। তাই সমস্ত কাজেই সাফল্য আসবে। তবে প্রেমে বিঘ্ন আসবে। আর এই পরিস্থিতিতে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। চিন্তা করবেন না উন্নতি যোগও রয়েছে আপনার।

মিথুন রাশি

যেকোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আশার আলো দেখতে পাবেন বিভিন্ন ক্ষেত্রে। ব্যবসার পাশপাশি চাকরিতে আপনার সাফল্য মিলতে শুরু করবে।

কর্কট রাশি

আজকেল আপনার দিনটি বাধার ভিতর দিয়ে কাটবে। ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। তাই ভেবেচিন্তে পা ফেলুন। তবে কারও সহায়তা লাভে কেটে যাবে সমস্যা। সাফল্য পেতে শুরু করবেন।

সিংহ রাশি

আপনার সাফল্যের যোগের মধ্যেই হঠাৎ করে বিঘ্ন ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। তাই সমস্যা কাটাতে হঠকারিতা এড়িয়ে চলুন।

কন্যা রাশি

আপনার দিনটি খুব ভালো যাবে। ধর্মে মতি আসবে। ফলস্বরূপ আপনি সম্মানলাভ করবেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে খুশি খোঁজার চেষ্টা করবেন আপনি।

তুলা রাশি

আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে ঠিকই, তবুও সমস্যার সমাধান হবে না। আপনি অসদুপায়ে টাকা উপার্জন করার চেষ্টা এড়িয়ে চলুন। নইলে বিপদে পড়তে পারেন।

বৃশ্চিক রাশি

আপনার জন্য দিনটি ভালো কাটবে। কারণ সৌভাগ্য বৃদ্ধি হতে পারে। আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি নতুন আলোর সন্ধান পাবেন। রোগমুক্তিও ঘটার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

আজকের দিনটি আপনার জন্য খুবই সুখকর হবে। গৃহসংস্কারের যোগ রয়েছে। সুখ-সমৃদ্ধির মধ্যে দিয়ে আনন্দে কাটবে আজকের দিনটি।

মকর রাশি

আপনি কাজে নতুন উদ্যম পাবেন। আপনার ঋণ পরিষোধ হয়ে যাবে। ফলে মানসিক তৃপ্তি পাবেন আপনি।

কুম্ভ রাশি

আজকের দিনটি আপনার জন্য শুভদায়ক হবে। সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এদিনই সেরে ফেলুন। পাশাপাশি আপনার দায়িত্ববৃদ্ধি পাবে।

মীন রাশি

আজ আপনার দিনটি ভালো ভাবেই কাটবে। বিবিধ কাজে আর্থিক উন্নতির যোগ রয়েছে আপনার। তাই কর্মেও অগ্রগতিও হবে। সাফল্য আপনার হাতের মুঠোয়।

Published by:

Share Link:

More Releted News:

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

আজকের রাশিফল: গুপ্ত শত্রুর আক্রমণ, থেমে থাকা কাজ গতি পাবে, কোনও সুসংবাদ পাবেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ