শুক্রের কন্যায় গোচর, আগামী ১৭ দিন ধন-সম্পত্তি উপচে পড়বে ৯ রাশির জাতকদের

শুক্রের এই অবস্থান পরিবর্তনের কারণে ৯ রাশির উপর অর্থের বৃষ্টি উপচে পড়বে। জাতক-জাতিকাদের কর্মজীবন, অর্থ এবং ব্যবসার উপর ইতিবাচক প্রভাব পড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শুক্রকে আরাম, সম্পদ, প্রেম, শিল্প, সৌন্দর্য এবং সুখের গ্রহ বলা হয়। শুক্রের রাশি বা অবস্থানের পরিবর্তন ব্যক্তির আর্থিক বিষয়ের পাশাপাশি সম্পর্কের উপরেও প্রভাব ফেলে। শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে। তুলা রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, আর কন্যায় প্রায় ১৭ দিন অবস্থান করবে। শুক্রের এই অবস্থান পরিবর্তনের কারণে ৯ রাশির উপর অর্থের বৃষ্টি উপচে পড়বে। জাতক-জাতিকাদের কর্মজীবন, অর্থ এবং ব্যবসার উপর ইতিবাচক প্রভাব পড়বে। জেনে নিন সেই ৯ ভাগ্যবান রাশির জাতক কারা………

বৃষ রাশি: শুক্রের গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক স্বস্তি বয়ে আনবে। আটকে থাকা প্রকল্পগুলি এগিয়ে যাবে। আয়ের নতুন পথ খুলে যাবে। অতীতের বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে, আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। 

মিথুন রাশি: মিথুন রাশির জন্য, শুক্রের গোচর চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। নতুন চাকরির সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে। সহকর্মী বা ঊর্ধ্বতনদের কাছ থেকে সমর্থন পাবেন। ব্যবসায়ীরা নতুন যোগাযোগের মাধ্যমে উপকৃত হবেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য শুক্রের গোচর পারিবারিক ও আর্থিক কল্যাণের জন্য ইতিবাচক। বাড়িতে আনন্দময় পরিবেশ বিরাজ করবে। আর্থিক বিষয়ে উন্নতির লক্ষণ রয়েছে। তবে এই সময়ে বিলাসবহুল জিনিসের খরচও বাড়বে, তাই আপনার বাজেটের উপর কড়া নজর রাখতে হবে।

সিংহ রাশিঃ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি কর্মজীবনে উন্নতির সুযোগ নিয়ে আসবে। কাজের জন্য প্রশংসা পাবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক বা ব্যবসায়িক সংযোগ লাভ করবেন। আপনার আর্থিক অবস্থা আগের তুলনায় উন্নত হবে।

কন্যা রাশিঃ শুক্র গ্রহ কন্যা রাশিতে গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মজীবনে উন্নতির সুযোগ আস্বে। অর্থ, কর্মজীবন এবং সম্পর্কে ইতিবাচক পরিবর্তন হবে।

বৃশ্চিক রাশিঃ শুক্রের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নতুন চাকরির সুযোগ আসবে। পুানো আর্থিক সমস্যার সহজ সমাধান হবে। পুরনো পরিচিতদের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।

ধনু রাশিঃ ধনু রাশির জন্য, এই গ্রহের গোচর কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলে দেবে। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন, ব্যবসায়ীরা কোনও নতুন প্রকল্প বা চুক্তি থেকে লাভবান হবেন।

মকর রাশিঃ শুক্রের গোচর মকর রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ভ্রমণেরও সম্ভাবনা আছে।

মীন রাশিঃ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুক্রের গোচর  শুভ। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসবে। আর্থিক বিষয়ে স্বস্তি ও লাভ হবে।

তবে এই ১৭ দিন আপনাকে কী কী বিষয় মনে রাখতে হবে?

শুক্রের গোচরে আর্থিকভাবে শক্তিশালী হবেন ৯ রাশির জাতকরা। তবে আপনাকে হঠকারী বিনিয়োগ বা বড় ধরনের ব্যয় এড়াতে হবে। বাজেট সম্পর্কে সচেতন থাকতে হবে। বিলাসবহুল সামগ্রী এবং অপ্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচা করবেন না। আপনার চাকরি বা ব্যবসার নতুন সুযোগগুলি সাবধানে বিবেচনা করার পর যেকোনও বড় সিদ্ধান্ত নেওয়া উচিত।

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে