শুক্র-মঙ্গলের সংযোগে দ্বিদ্বাদশী যোগ, ৩ রাশির হাতে আসবে প্রচুর অর্থ

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮.১৭ মিনিটে শুক্র এবং মঙ্গলের সংযোগে দ্বিদ্বাদশী যোগ তৈরি হয়েছে। শুক্রকে সম্পদ, সমৃদ্ধি, আরাম এবং বিলাসিতা গ্রহ বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে, গ্রহের গতিবিধি, গ্রহের আপেক্ষিক দূরত্ব বিভিন্ন ধরণের যোগ তৈরি করে, যা ভিন্নভাবে রাশিচক্রকে প্রভাবিত করে। তবে যখন দুটি গ্রহ প্রায় ৩০ ডিগ্রি দূরে অবস্থান করে, তখন তাকে দ্বিদ্বাদশী যোগ বলা হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮.১৭ মিনিটে শুক্র এবং মঙ্গলের সংযোগে দ্বিদ্বাদশী যোগ তৈরি হয়েছে। শুক্রকে সম্পদ, সমৃদ্ধি, আরাম এবং বিলাসিতা গ্রহ বলা হয়। আর মঙ্গল ভূমি, শক্তি এবং নির্মাণের প্রতিনিধিত্ব করে। অতএব, যখন এই দুটি গ্রহের প্রভাব একই শিখে সক্রিয় হয়, তখন একজন ব্যক্তির আর্থিক উন্নতি তরতর করে বাড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই যোগের ইতিবাচক প্রভাব তিনটি রাশির জাতক দের উপর পড়ে। তাঁরা সম্পত্তি, সম্পদের দিক দিয়ে ভাল সুযোগ পাবেন। তাঁরা কারা…

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য, শুক্র এবং মঙ্গলের এই মিলন আর্থিক কার্যকলাপকে উন্নতি করবে। এই সময়ে আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যমান প্রকল্পগুলিও গতি পাবে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি অনুকূল। পরিবারেও সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। বাড়ির সঙ্গে সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য আসবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

সিংহ: এই যোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রার উন্নতি হবে। এই সময়ে, আপনি আপনার বাড়ির সংস্কার, সাজসজ্জা দিকে মনোনিবেশ করতে পারবেন। সম্পত্তি সম্পর্কিত বিনিয়োগের সুযোগ থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বাড়ির পরিবেশ আগের চেয়ে আরও ভাল হবে। নতুন কেরিয়ারের সুযোগ আসবে। যাতে আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে।

তুলা: তুলা রাশির জন্য, এই সময়টি সম্পদ এবং উপার্জন বাড়ানোর জন্যে শুভ। শুক্র আপনার রাশিচক্রের অধিপতি, তাই এই সংযোগের প্রভাব আপনার জীবনে আরও স্পষ্ট হবে। এই সময়ে, বাড়ি, জমি বা নতুন সম্পত্তি কেনার স্বপ্নগুলি পূরণ হবে। পরিবারের মধ্যেও একটি আনন্দের পরিবেশ বিরাজ করবে। আপনি কোনও শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। আর্থিক বিষয়ে উন্নতির লক্ষণ রয়েছে, যা আপনাকে আপনার ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২