এই মুহূর্তে

অক্টোবরের শেষ সপ্তাহ এই ৫ রাশির জন্য শুভ, আর্থিক লাভের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: আর একদিন পরেই শুরু হবে নতুন সপ্তাহ। আসন্ন সপ্তাহ চলবে ২ নভেম্বর পর্যন্ত। জ্যোতিষীরা বলছেন যে সোমবার থেকেই মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহ-নক্ষত্রের গতিবিধি বলছে অক্টোবরের শেষ সপ্তাহটি কুম্ভ রাশি সহ পাঁচটি রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আসন্ন সপ্তাহে এই রাশিচক্রের জাতকরা আর্থিক, কর্মজীবন এবং পারিবারিক ক্ষেত্রে লাভবান হতে পারেন।

মেষ রাশি

আসন্ন  সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা ইতিবাচক শক্তি অনুভব করবেন। যে কোনও কাজেই সাফল্য আসবে। গৃহে সুখ শান্তি বৃদ্ধি পাবে।আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যয় হ্রাস পাবে এবং আয় বৃদ্ধি পাবে। এটি ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সময়। তাই ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে এই সময় অনুকূল।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা আসন্ন সপ্তাহে কাজে সাফল্য পাবেন। টাকা আয়ের জন্য আপনি যে চেষ্টাই করুন না কেন, ফল অবশ্যই পাবেন। সুসংবাদ আসবো যারা চাকরি খুঁজছেন তাঁরা ভাল খবর পেতে পারেন। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাঁদেরও ভাল সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছেন। আসন্ন সপ্তাহে ২৭শে অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তাই বৃশ্চিক রাশির জাতক-জাতিকার আর্থিক অবস্থার উন্নতি হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ধার দেওয়া বা ধার করা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে এবং ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে। মূল্যবান কিছু বাড়িতে কিনে আনতে পারেন জাতক-জাতিকারা।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বর্তমানে যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে।এমন কোনও ব্যক্তির সঙ্গে দেখা হবে যার গুরুত্ব আপনার জীবনে প্রচুর। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। কর্মজীবনে অলসতা ত্যাগ করতে পারলে দ্বিগুণ দ্রুত উন্নতি করবেন।

কুম্ভ রাশি

এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত শুভ হবে। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। চাকরিজীবীরা উপকৃত হবেন।ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে সবকিছু ঠিকঠাক হবে। আপনার ঘরে সুখ আসবে। আপনি আপনার বাবা-মায়ের প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মাস বাদেই বছরের প্রথম সূর্যগ্রহণ! ছারখার হয়ে যাবে ৩ রাশির জাতকদের জীবন

মকর সংক্রান্তিতে বড় রদবদল! শনির ঘরে সূর্যের প্রবেশে ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির

ভাগ্য ফেরাতে চাইলে মেনে চলুন এই ‘কয়লা’ উপায়, কমবে শনির প্রভাব

আজকের রাশিফল: শিবলিঙ্গে দুধ অর্পণ করুন, ঋণ পরিশোধের চাপমুক্ত হবে…

মকর সংক্রান্তির আগেই শুক্রের গোচর, খুলবে ৩ রাশির জাতকদের সৌভাগ্যের দরজা

বিদেশী সংস্থায় কর্মরতদের আজ বিশেষ দিন, মকর সংক্রান্তিতে বড় পদোন্নতি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ