Nepal: সাধারণ নির্বাচনে প্রচন্ডর মুখোমুখি এই শতায়ু

২০ নভেম্বর নেপালে সাধারণ নির্বাচন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২০ নভেম্বর নেপালে সাধারণ নির্বাচন। নির্বাচনে প্রার্থী হচ্ছেন শতায়ু টিকা দত্তা পোখরাল। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পা কুমার দহাল ওরফে প্রচণ্ডের বিরুদ্ধে। নেপালি কংগ্রেস-য়ের(বিপি) তরফ থেকে পোখরাল প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর কেন্দ্র গোরখা-২।

নেপালি কংগ্রেসের(বিপি) সভাপতি সুশীল মান সেরচেন জানিয়েছেন, পোখরাল প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর জন্ম গোরখা জেলায়। ওই কেন্দ্রে আরও ১১জন সাধারণ নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, টিকা দত্তা পোখরালই এখনও পর্যন্ত সব চেয়ে প্রবীণ প্রার্থী।

নেপাল নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় টিকা দত্তা পোখরালের বয়স ছিল ৯৯। সোমবার তিন একশো বছর পূরণ করলেন। দলের সভাপতি সেরচেন জানিয়েছেন, পোখরালের বয়স একশো হলেও তাঁর শরীর স্বাস্থ্য বেশ ভালো। হাঁটাচলাও ভালো করতে পারেন। ফলে, প্রচারে তাঁর কোনও অসুবিধে হবে না। যাকে নিয়ে এই খবর, সে কী বলছে একবার দেখে নেওয়া যাক?

দেশ চালানোর মতো নেতার অভাব রয়েছে। আর যারা নিজেদের নেতা বলে দাবি করেন তারা আসলে রাজনীতিতে এসেছেন টাকা কামিয়ে নিতে। দেশের প্রতি তাঁদের বিন্দুমাত্র ভালোবাসা নেই। প্রয়োজন মতো টাকা উপার্জন হয়ে গেলে রাজনীতি ছেড়ে দেন। ভোটে আমার প্রতিদ্বন্দ্বিতার কারণ মানুষকে তাঁর অধিকার ফিরিয়ে দেওয়া। সেই সঙ্গে নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। নিজের জয় নিশ্চিত দাবি জানিয়ে পোখরাল বলেন, আমি নেপালের ভূমিপুত্র। যে কেন্দ্র থেকে আমি লড়ছি সেই কেন্দ্রের মানুষ যেমন আমায় চেনে, চেনে তামাম নেপালবাসী।

আরও পড়ুন নেপালের বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন সন্তান-সহ দম্পতি

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা