রুশ ক্যাফেটোরিয়ায় বিধ্বংসী আগুন, পুড়ে কাঠ ১৫

আহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের আঘাত গুরুতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আগুনের কবলে রাশিয়ার একটি ক্যাফেটোরিয়া। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েকজন। তাদের সংখ্যা কত, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। তবে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর বলে অনুমান প্রশাসনের।  যুদ্ধকালীন তৎপরতায় ২৫০জনকে ক্যাফের ভিতর থেকে নিরাপদে বাইরে বের করে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। এই খবর লেখাকালীন দমকলবাহিনী এখনও সেখানে রয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। 

আগুন লাগে মস্কো থেকে তিনশো কিলোমিটার দূরে উত্তর-পূর্ব শহরের পলিগন ক্যাফেতে। শহরের অন্যান্য ক্যাফেটোরিয়ার থেকে এই ক্যাফেটোরিয়ার জনপ্রিয়তা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সারাদিনের কর্মব্যস্ততার পর অনেকেই এই ক্যাফেতে গিয়ে আড্ডা দেন। ক্যাফে খোলা থাকে গভীর রাত পর্যন্ত। 

রাত তখন ১২টা বাজে বাজে। আচমকাই ক্যাফেতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ক্যাফেটোরিয়া। দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসনের অনুমান ঘটনার সময় ক্যাফেটোরিয়ার ভিতরে ছিলেন না হলেও ২৭০ থেকে ২৮০ জনের মতো। কালো ধোঁয়া বের হতে শুরু করায় যারা ক্যাফেটোরিয়ার দরজার কাছাকাছি বসেছিলেন, তাদের অনেকেই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও ওই ১৫ জনের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই আগুনের ছবি, যা দেখে কিছুটা হলেও অনুমান করা সম্ভব আগুন কতটা মারাত্মক। ক্যাফেটোরিয়া সংলগ্ন এলাকার বাসিন্দারা দমকলকে খবর দিলে দমকল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্যাফেটোরিয়ার ভিতরে যারা আটকে ছিল, তাদের দ্রুত বাইরে বের করে আনে।  আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল। 

আরও পডুন বিধ্বংসী আগুনের গ্রাসে পুনের রেস্তোরাঁ

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা