পাকিস্তানে বন্যা দুর্গত বোঝাই নৌকা উল্টে  ১৩ জনের সলিল সমাধি

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বন্যা কবলিত এলাকা থেকে নৌকো করে যাচ্ছিলেন নিরাপদস্থানে। মাঝনদীতে উল্টে গেল নৌকা। জলে ডুবে প্রাণ হারালেন ১৩জন। নিখোঁজ বহু। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধাকারী দল। শুরু হয়েছে তল্লাশি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

স্থানীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে জিও নিউজ এই খবর দিতে গিয়ে জানিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সিন্ধু প্রদেশের শেহওয়ানে। সেখানকার ২৫ জন বাসিন্দাকে নৌকো করে নিরাপদস্থানে পৌঁছে দেওয়া হচ্ছিল। মাঝ নদীতে আচমকাই নৌকোটি উল্টে যায়।জানা গিয়েছে নৌকো পাকিস্তান সেনার। প্রাথমিক তদন্তে অনুমান, প্রয়োজনের তুলনায় বেশি যাত্রী নিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

এক নাগাড়ে বৃষ্টিতে পাকিস্তানের অধিকাংশ এলাকা জলমগ্ন। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের বলি এক হাজার। ভিটে-মাটির মায়া ত্যাগ করে অনেকেই নিরাপদস্থানে চলে গিয়েছেন। ক্ষয়ক্ষতি কত, সে ব্যাপারে প্রশাসন এখনও কিছু জানাতে পারেনি। তবে তাদের অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। পাকিস্তান ইতোমধ্যে আন্তর্জাতিকমহলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে।

সেখার বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে প্রতিবেশী দেশের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি, তাঁর প্রার্থনা, শীঘ্রই প্রতিবেশী দেশের জনজীবন স্বাভাবিক হোক। তবে পাকিস্তানকে সাহায্যদান নিয়ে কোনও ঘোষণা করেননি প্রধানমন্ত্রী। তবে সাহায্য করলে প্রধানমন্ত্রী হিসেবে সেটাই হবে ভারতের প্রথম সাহায্যদান।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতোমধ্যে আন্তর্জাতিকমহলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। 

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট