বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত পৌনে চার লক্ষ, মৃত্যু ১,৪১৯ জনের

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ছুঁইছুঁই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় আরও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ৭৬৬ জন। আগের দিনের তুলনায় এক লক্ষের বেশি সংক্রমিত হয়েছেন। মারণ ভাইরাসের ছোবলে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন এক হাজার ৪১৯ জন। এ নিয়ে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৬৭ লক্ষ ২০ হাজার ৫৩৩ জনের প্রাণ কাড়ল ঘাতক ভাইরাস। 

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৯৮ হাজার ৮৭৩ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৮১ জন। যার ফলে সূর্যোদয়ের দেশে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮ লক্ষ ৪৬ হাজার ৮৩২ জন। আর প্রাণ হারিয়েছেন ৬০ হাজার ৭৯২ জন। সংক্রমণ বেলাগাম হওয়ায় জাপানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চিন সরকার।

দৈনিক সংক্রমণে যেমন জাপান শীর্ষে তেমনই দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৪০৮ জনের। নতুন করে আরও  ৩৭ হাজার ৪৯৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দক্ষিণ আমেরিকার আর এক দেশ ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৭ জন। মারা গিয়েছেন ৯৬ জন। ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৩৫ জন। মারা গিয়েছেন ৮৮ জন। তাইওয়ানে গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৬৪৩ জনের শরীরে করোনা শমনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ২৩ হাজার ১৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫৪ জনের।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা