হোলি পালন করতে গিয়ে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হিন্দু ছাত্ররা

সোমবার হোলি উ‍ৎসব পালনের সময়ে হিন্দু পড়ুয়াদের উপরে হামলা চালানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: পাকিস্তানে যে সংখ্যালঘুদের উ‍ৎসব পালনের অধিকার নেই তা হাড়ে-হাড়ে টের পেলেন পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়া। গতকাল সোমবার হোলি উ‍ৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রঙের উ‍ৎসবে মেতে উঠেছিলেন হিন্দু ছাত্ররা। আর তখনই তাদের উপরে চড়াও হয় ইসলামি জামিয়াত তুলবা (আইজেটি) নামে একটি কট্টরবাদী মুসলিম সংগঠনের সদস্যরা। হিন্দু পড়ুয়াদের ব্যাপক মারধর করা হয়। হামলায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ হিন্দু ছাত্র।

আক্রান্ত পড়ুয়াদের অভিযোগ, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সোমবার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে হোলি উ‍ৎসবের আয়োজন করা হয়েছিল। নিজেদের মধ্যেই রং খেলায় মেতে উঠেছিলেন হিন্দু ছাত্ররা। আচমকাই ইসলামি জামিয়াত তুলবা নামে একটি কট্টরবাদী মুসলিম সংগঠনের পক্ষ থেকে লাটিসোটা নিয়ে হামলা চালানো হয়। উ‍ৎসবে মেতে ওঠা হিন্দু ছাত্রদের বেধড়ক মারধর করা হয়। আচমকা আক্রমণের মুখে পড়ে হতচকিত হয়ে পড়েন হিন্দু ছাত্ররা। অনেকেই প্রাণভয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুমে লুকিয়ে পড়েন।

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ ক্যাম্পাসে হোলি উ‍ৎসবের অন্যতম আয়োজক সিন্ধ কাউন্সিলের সাধারণ সম্পাদক কাশিফ ব্রোহি সংবাদমাধ্যমকে বলেছেন, হোলি উ‍ৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে পোস্ট করার পরেই ইসলামি জামিয়াত তুলবার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সত্যিই যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হবে তা আঁচ করা যায়নি। পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা