মার্কিন মুলুকে ঘাতক মৌমাছিদের কামড়ে মৃত্যু দুই সারমেয়র

মৌমাছিদের এমন হিংস্র আচরণে কার্যত বিস্মিত পতঙ্গবিদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: শান্তিতে বিঘ্ন ঘটানোর শাস্তি। মৌচাক ছেড়ে বেরিয়ে এসে দুই সারমেয়ের উপরে কার্যত কার্পেট বম্বিংয়ের মতো হামলা চালাল মৌমাছির দল। আর সেই কামড়ে প্রাণ গেল সারমেয়দের। বেনজির ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ঘাতক মৌমাছিদের বাসা ভেঙ্গে দেন পুরসভার কর্মীরা। আফ্রিকাজাত মৌমাছিদের এমন হিংস্র আচরণে কার্যত বিস্মিত পতঙ্গবিদরা।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স’ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘টেক্সাসের ম্যাকালেন শহরে একটি খালি বাড়িতে মৌচাক তৈরি করেছিল আফ্রিকাজাত মৌমাছির দল। সাধারণত নিরীহ হিসেবে পরিচিত আফ্রিকান প্রজাতির মৌমাছি। তবে শব্দ শুনলে কিংবা কোনও ভাবে কেউ বিরক্ত করলে হিংস্র হয়ে ওঠে পতঙ্গের দল। গত বৃহস্পতিবার আচমকাই মৌচাক থেকে ঝাঁকে-ঝাঁকে মৌমাছি বেরিয়ে এসে রাস্তায় থাকা দুই কুকুরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা হয়েছিল সারমেয় দুটির। যদিও ছাড়েনি ঘাতক মৌমাছিরা। কামড়ে-কামড়ে অতিষ্ঠ করে দেয় সারমেয়দের। কিছুক্ষণের মধ্যেই বিষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সারমেয়দুটি।’

ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পুর কর্তৃপক্ষের গোচরে আনেন বিষয়টি। সঙ্গে সঙ্গেই পুর কর্মীদের একটি দল যে ফাঁকা বাড়িতে মৌমাছির দল চাক বেঁধেছে সেখানে হাজির হয়। বাড়ির মালিক প্রথমে পুর কর্মীদের ঢুকতে দিতে রাজি হননি। শেষ পর্যন্ত জোর করেই পুর কর্মীরা ওই বাড়িতে ঢুকে মৌমাছির বাসাটি ভেঙে ফেলেন।

 

 

প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে আহত মহিলা, তদন্তে পুলিশ

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

প্রেমিক ক্যালাম টার্নারকে গোপনে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে হারের নেপথ্যে কারণ কি? সবটা জানালেন গুজরাতের অধিনায়ক গিল

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত