ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ২০

স্থানীয় সময় সোমবার বিকেলে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক বাস দুর্ঘটনায় (Bus Accident) মৃত্যু (Death) হল ২০ জন পূন্যার্থীর। সৌদি আরবে ওমরাহ (Umrah) পালন করতে গিয়ে বাস দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। স্থানীয় সময় সোমবার বিকেলে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস দুর্ঘটনার ফলে জখম হয়েছেন আরও ২৯ জন ওমরাহ পালনকারী।

সৌদি আরবের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার বিকেলে ওমরাহযাত্রীদের নিয়ে একটি বাস যাচ্ছিল। সেই যাত্রাপথে আকাবা শার নামক এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাসটির। ধাক্কার অভিঘাতে বাসটি দুমড়ে মুচড়ে উলটে যায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে থাকা ২০ যাত্রী দুর্ঘটনার ফলে নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ২৯ জন ওমরাহ যাত্রী।  নিহত এবং আহতরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গিয়েছে। ঘটনার পর প্রশাসন ও স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় রেড ক্রিসেন্টের একটি দলসহ জরুরি সংস্থাগুলো। জখম ওমরাহ যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে কী কারণে এই দুর্ঘটনা? এই বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-এখবারিয়া স্পষ্টভাবে কিছু জানায়নি। শুধু জানানো হয়েছে, ‘বাসটির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল। যার ফলে নিয়ন্ত্রণ রুখতে না পেরে সেতুতে ধাক্কা মারে সেটি। উল্লেখ্য এর আগে, ২০১৯ সালের অক্টোবরে সৌদি আরবের মদিনা শহরের কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা