ক্রেমলিনে ড্রোন হামলার বদলা, খেরসনে রাশিয়ার পাল্টা হামলায় নিহত ২১

রুশ হামলার পরেই শহরে কার্ফু ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভবন ক্রেমলিনে ইউক্রেনের ড্রোন হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছিল মস্কো। আর ওই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের খেরসনে পাল্টা হামলা চালাল রুশ সেনা। হামলায় ২১ নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। গুরুতর জখম হয়েছেন আরও ৪৮ জন। রুশ সেনার কামানের গোলায় গুঁড়িয়ে গিয়েছে একাধিক সুপার মার্কেট, পেট্রল পাম্প। যদিও মস্কোর পক্ষ থেকে ওই হামলা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

মঙ্গলবার রাতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলা চালানো হয়। যদিও ওই হামলায় কেউ হতাহত হননি। ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশে ওই হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি ওই হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। উল্টে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর পরে বুধবার দক্ষিণ খেরসনে পাল্টা হামলা চালায় রুশ সেনা। সুপার মার্কেট, রেল স্টেশন-সহ একাধিক জনবসতি এলাকায় চলে হামলা। রুস কামানের গোলায় প্রাণ হারান ২১ নিরীহ নাগরিক। রুশ হামলার পরেই শহরে কার্ফু ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের খাদ্যমজুত করার পাশাপাশি বিনা কারণে রাস্তায় না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6