তাইল্যান্ডে ক্রেশে ঢুকে বন্দুকবাজের এলোপাতাড়ি গুলি, ২২ শিশু সহ ৩৪ জনের মৃত্যু

এলোপাতাড়ি গুলি চালিয়ে গণহত্যা সংগঠিত করার পরে আত্মঘাতী হয়েছেন বন্দুকবাজ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাইল্যান্ডের (Thailand) উত্তর-পূর্ব প্রদশে একটি ক্রেশে (Child Day Care Centre) বন্দুকবাজের গুলিবৃষ্টিতে ২২ শিশু সহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। এলোপাতাড়ি গুলি চালিয়ে গণহত্যা সংগঠিত করার পরে বাড়ি ফিরে নিজের স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন হামলাকারী বন্দুকবাজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাইল্যান্ডের উত্তরপূর্বে নং বুয়া লম্ফু (Nong Bua Lamphu) শহরে  ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’ নামে একটি ক্রেশে ঢুকে পড়ে আচমকাই গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। আর গুলিবৃষ্টিতে একের পর এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। গুলি চালানোর পাশাপাশি বেশ কয়েকটি শিশু ও প্রাপ্তবয়স্কদের এলোপাতাড়ি কোপাতে থাকে হামলাবাজ। আর ওই তাণ্ডবে কিংকর্তব্যবিমূঢ হয়ে পড়েন ক্রেশে থাকা অন্যান্য অভিভাবক ও শিক্ষকরা। অনেকেই প্রাণভয়ে ঊর্ধ্বশ্বাসে পালাতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই হামলাবাজকে পাকড়াও করার চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টে হামলাবাজের গুলিতে এক পুলিশ আধিকারিক মারা যান।

তাইল্যান্ড পুলিশের উপ মুখপাত্র (Deputy Police spokesperson) আরচন ক্রেইতোং  (Archon Kraitong) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদিনে ক্রেশে হামলাকারী একজন প্রাক্তন পুলিশ আধিকারিক। সম্প্রতি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। যদিও এদিনের হামলার সঙ্গে ওই ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা