২ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩ মার্কিন সেনা নিহত

আলাস্কার হ্যালির কাছে দুর্ঘটনাটি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় প্রশিক্ষণ চলছিল মার্কিন সেনাবাহিনীর। প্রশিক্ষণের সময়ে ২টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তার ফলেই মৃত্যু হয় ৩ সেনার (ARMY)।

মার্কিন সেনা সূত্রে খবর, ওই দু’টি হেলিকপ্টার ছিল ‘অ্যাপাচি’। জানা গিয়েছে, ১ সেনা গুরুতর ভাবে আহতও হয়েছেন। আরও জানা গিয়েছে, আলাস্কার হ্যালির কাছে দুর্ঘটনাটি হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ সেনার। চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পরে মৃত্যু হয়েছে আরও একজনের।

আলাস্কার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র জন পেনেল বলেন, দু’টি কপ্টারে ২ জন করে সেনা ছিলেন। ১ জন জীবিত আছেন। তাঁর চিকিৎসা চলছে। এয়ারবর্ন ডিভিশনের মেজর জেনারেল ব্রায়ান আইফ্লার বিবৃতি দিয়ে জানিয়েছেন, ৩ সেনা নিহত হওয়ার ঘটনায় অভাবনীয় ক্ষতি হয়েছে সেনা বিভাগ, সহকর্মী ও তাঁদের পরিবারের। নিহতদের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে সেনাবাহিনীর কপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা এর আগেও হয়েছে আলাস্কায়। এই দুর্ঘটনা দ্বিতীয়। কী করে এমন দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। 

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী