জাপানে স্থানীয় ভোটে ৪০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

জাপানে জন্মহার ক্রমাগত কমায় উদ্বিগ্ন ফুমিও কিশিদার সরকার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশের ভোট হাওয়া তবে কী জাপানেও ঢুকে গেল? কেননা, গতকাল রবিবার সূর্যোদয়ের দেশটিতে হওয়া পুরসভা এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে ৪০ শতাংশ প্রাথী বিনা লড়াইতে জয়ী হয়েছেন। তবে ভয়ের কারণে নয়, ওই সব আসনে ভোটে লড়াইয়ের জন্য কেউ এগিয়ে আসেননি। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ফুমিও কিশিদার নেতৃত্বাধীন প্রশাসনের।

জাপানের সংবাদমাধ্যম ‘নিক্কেইর’ প্রতিবেদন অনুযায়ী, গতকাল রবিবার দেশের নয়টি প্রদেশের গভর্নর, ছয়টি বড় শহরের মেয়র এবং ৪১টি রাজ্য ও ১৭টি শহরে প্রাদেশিক পরিষদের সদস্য পদে ভোট নেওয়া হয়েছিল। তার মধ্যে জেলা স্তরের নির্বাচনে ৪০ শতাংশ প্রার্থীই বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন। ১৭ শহরের প্রাদেশিক পরিষদের ৫৬৫টি আসনের মধ্যে ২৫ শতাংশ আসনে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। আগামী ২৩ এপ্রিল টোকিও-সহ বিভিন্ন শহরের পুরভোট রয়েছে। কিন্তু রবিবারের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বহরে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

গত কয়েক বছর ধরেই জাপানে জন্মহার তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। ফলে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জন্মহার বাড়ানোর জন্য জাপান সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। সন্তান ধারণের মতোই যেভাবে ভোটে লড়ার ক্ষেত্রে জাপানিরা উ‍ৎসাহ হারাচ্ছেন তা অশনিসঙ্কেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা