রুশ দখলমুক্ত অঞ্চলে গণকবরের সন্ধান, উদ্ধার ৪৪০টি দেহ

রুশ দখলমুক্ত এলাকা থেকে ফের গণকবরের সন্ধান পেল ইউক্রেন সেনা। ইজিয়ুম শহরের ওই গণকবর থেকে বৃহস্পতিবার ৪৪০টি দেহ উদ্ধার করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রুশ দখলমুক্ত এলাকা থেকে ফের গণকবরের সন্ধান পেল ইউক্রেন সেনা। খারকিভের অদূরে ইজিয়ুম শহরের ওই গণকবর থেকে বৃহস্পতিবার ৪৪০টি দেহ উদ্ধার করা হয়েছে। খারকিভ প্রশাসন সূত্রের খবর, নিহতেরা সকলেই অসামরিক নাগরিক। খারকিভ অঞ্চলের পুলিশ আধিকারিক সেরহি বোলভিনভ বৃহস্পতিবার বলেন, ‘‘কী ভাবে ইজিয়ুমের ওই নাগরিকদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি।’’ এই ঘটনায় রুশ বাহিনীর হাত রয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ইউক্রেন সেনার প্রত্যাঘাতে গত সপ্তাহে খারকিভ প্রদেশের ইজিয়ুম শহর থেকে পিছু হঠেছিল রুশ সেনা। এরপর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুক হাতছাড়া হওয়া ভ্লাদিমির পুতিন বাহিনীর কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তার আগে দক্ষিণের খেরসন প্রদেশের বিস্তীর্ণ এলাকাও রুশ দখলমুক্ত করেছে ইউক্রেন বাহিনী। সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বলেছিলেন, ‘‘রুশ সেনার দখল থেকে ইতিমধ্যেই আমাদের দেশের ৬,০০০ বর্গকিলোমিটার অঞ্চল মুক্ত করেছিল আমরা।’’ ইউক্রেন সেনার পুনর্দখল করা অঞ্চলে আরও গণকবর থাকতে পারে বলে মনে করছে ইউক্রেন সরকার। রুশ প্রেসিডেন্ট ঘনিষ্ঠ ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সেনা আধিকারিক আলেকজান্ডার দর্নিকভের হাতে বেশ কয়েক মাস পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে সেনা অভিযানের দায়িত্ব ছিল। ‘সিরিয়ার কসাই’ নামে পরিচিত এই রুশ জেনারেলের বিরুদ্ধে অতীতেও গণহত্যার অভিযোগ উঠেছে। তবে প্রাথমিক ভাবে ইজিয়ুম শহরে গণহত্যার কোনও প্রমাণ মেলেনি বলে পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে। মনে করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতিতে দু’পক্ষের গোলাগুলির মাঝে পড়েই ওই আসমরিক নাগরিকদের মৃত্যু হয়েছে।

গত এপ্রিলে রুশ সেনাকে হারিয়ে বুচা শহর পুনর্দখলের পরে সেখান থেকে একাধিক গণকবর উদ্ধার করেছিল ইউক্রেন ফৌজ। নিহতদের অনেকেরই হাত ছিল বাঁধা। দেহে অত্যাচারের চিহ্ন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি সে সময় মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছিলেন। এর পর রাজধানী কিভ থেকে ৬০ কিলোমিটার দূরের ছোট্ট শহর বোরোডিয়াঙ্কা এবং উত্তর-পূর্বের চেরনিহিভেও মেলে গণকবর। রুশ সেনা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করে জেলেনস্কি সরকার।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব