ইজরায়েলি হামলায় ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে লেবানন, মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

এই হামলা অব্যাহত থাকা অবস্থাতেই সোমবার ভোর থেকে আকাশপথে হামলা শুরু করেছে ইজরায়েল। জবাবে ইজরায়েলের উত্তরাঞ্চলে ৩০টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ খানেক ধরেই লেবাননে ভয়ঙ্কর হামলা শুরু করেছে ইজরায়েল। গতবছর অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস যুদ্ধের রেশ এখন লেবানন কেও কব্জা করেছে। দিন কয়েক আগে লেবাননে পেজার বিস্ফোরণে অসংখ্য মানুষ নিহত হওয়ার ঘটনায গোটা বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর নেপথ্যে ছিল ইজরায়েল। লেবাননে ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৪৯২ জন নিহত হয়েছেন। সূত্রের খবর, সোমবার হিজবুল্লাহর প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো ইজরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ শিশুসহ পাঁচ শতাধিক নিহত হয়েছেন।

পাশাপাশি আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। এমনকী হিজাবুল্লাহ সক্রিয় এলাকা থেকেও লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইজরায়েল সামরিক বাহিনী। আর তাঁদের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই দক্ষিণ লেবানন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দিন কয়েক ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইজরায়েলি সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এই হামলা অব্যাহত থাকা অবস্থাতেই সোমবার ভোর থেকে আকাশপথে হামলা শুরু করেছে ইজরায়েল। জবাবে ইজরায়েলের উত্তরাঞ্চলে ৩০টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। এই বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভিডিও বার্তায় স্পষ্ট হুঙ্কার দিয়ে বলেছেন, লেবাননে তাঁরা হামলা আরও তীব্রতর করবেন। যতক্ষণ না দক্ষিণ ইজরায়েলের বাসিন্দারা নিরাপদে বাড়ি না পৌঁছচ্ছেন ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে।

এখনও পর্যন্ত হিজবুল্লাহর তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যে বাড়িগুলিতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ। আকাশপথে লেবাননে ইজরায়েলি বাহিনীর হামলার দৃশ্য দূর থেকে একজন ব্যক্তি ছবি তুলছেন। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেকা ও বালবেক অঞ্চলের গ্রাম ও শহরগুলিতে চালানো ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৫০০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩৫ শিশু ও ৪২ জন নারী রয়েছেন। আহত হয়েছেন এক হাজার ২৪৬ জন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের