ইজরায়েলি জল্লাদদের হাতে নিহত ৩ সাংবাদিক-সহ ৫১ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই থামছে না গাজার প্রতি ইজরায়েলের আগ্রাসন। গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা চালানোয় প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। গাজা সিটিতে টানা বোমা বর্ষণে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫১ জনের মৃত্যু হয়েছে। এই মৃতদের মধ্যে ছয় বছর বয়সী যমজ শিশু এবং তিনজন সাংবাদিক রয়েছেন।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ইজরায়েল ব্যাপক বোমাবর্ষণ চালায়। তাতেই প্রাণহানির পাশাপাশি এলাকার সর্বাধিক উঁচু আবাসন আল-ঘাফরি হাইরাইজ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। পরপর এই হামলার কারণে স্থানীয় মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। একাধিক সংবাদ মাধ্যমে গাজার উপর ইজরায়ের হামলা চালানোর কথা স্বীকার করা হয়েছে। গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ‘অস্বাভাবিক তীব্র হামলা’ চালানো হয়েছে বলেই সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ইজরায়েলি আগ্রাসনে শহরের শহরের অন্যান্য এলাকাও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তথ্য অনুযায়ী আগস্টের শুরু থেকে শুধু জায়তুন এলাকায় ১ হাজার ৫০০-এর বেশি বাড়িঘর হামলায় ধ্বংস হয়েছে।

‘সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে’ বলে উল্লেখ করে হামলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো। গত ২৩ মাস ধরে ইজরায়েল-গাজার মধ্যে চলা এই যুদ্ধে আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু গাজা সিটিতেই ৫১ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যেই রয়েছেন তিন সাংবাদিক। যাদের পরিচয় নাসর এলাকার প্রতিবেদক মোহাম্মদ আল-কুইফি, ফটোগ্রাফার ও সম্প্রচার প্রকৌশলী আইমান হানিয়ে এবং সাংবাদিক ইমান আল-জামিলি। এই তিন জনের মৃত্যু নিয়ে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা প্রায় ২৮০ জনে পৌঁছে গিয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৬৪ হাজার ৯০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জন আহত হয়েছেন। মনে করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মরদেহ চাপা পড়ে রয়েছে। ইজরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আগস্ট মাসে গাজা শহর দখলের একটি পরিকল্পনা অনুমোদন করে, যার ফলে নিরলস বোমাবর্ষণ শুরু হয়েছে,  তাতেই দক্ষিণে বাসিন্দারা আল-মাওয়াসির দিকে যাত্রা শুরু করেছে। অনেক ফিলিস্তিনি বলছেন যে তারা বিশ্বাস করেন না যে তাদের আর কখনও ফিরে আসতে পারবেন। একজন ফিলিস্তিনি বাসিন্দা বলেছেন,  “তিন দিনেরও বেশি সময় ধরে, তারা প্রতিটি স্কুলে হামলা চালিয়েছে এবং উত্তর গাজার উপকূলের কাছে  শাতি ক্যাম্প খালি করে দিচ্ছে, প্রতিটি এলাকা আক্রমণ করছে।” 

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির