তীব্র খাদ্যের অভাব, অনাহারে মারা গেল ৬০ হাজার পেঙ্গুইন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কবি সুকান্ত ভট্টাচার্য সেই কবেই লিখে গিয়েছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ প্যালেস্তাইন হোক কিংবা ভারত, আফ্রিকার কোনও দেশ হোক কিংবা বাংলাদেশ-দুর্ভিক্ষের কারণে হাজার হাজার ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। বেঁচে থাকার জন্য পিঁপড়ের ডিম হোক কিংবা আন্য কিছু, হাতের কাছে যা পাচ্ছেন তাই খেয়ে নিচ্ছেন। তবু অনাহারে মৃত্যুর নিয়তি খন্ডাতে পারছেন না। তবে এই প্রতিবেদনে মনুষ্যকুলের অনাহারে মৃত্যুর করুণ কাহিনি তুলে ধরব না। এমন এক মৃত্যুর খবর জানাব যা শুনলে আপনাদের মনও ভারাক্রান্ত হয়ে পড়বে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, এক গবেষণায় উঠে এসেছে গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে তীব্র খাদ্যাভাবের ফলে ৬০ হাজারের বেশি পেঙ্গুইন মারা গিয়েছে। সাগরে আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য সার্ডিন মাছ ক্রমশই অমিল হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। গবেষণা অনুযায়ী, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের দুটি গুরুত্বপূর্ণ প্রজননস্থল—ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডে পেঙ্গুইনের সংখ্যা ৯৫ শতাংশেরও বেশি কমে গিয়েছে। বিশেষ করে পালক পরিবর্তনের (মোল্টিং) সময়ে পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় এই মৃত্যুহার বেড়েছে। জলবায়ু পরিবর্তন এবং অতিমাত্রায় মাছ ধরাই এর প্রধান কারণ।

‘ওস্ট্রিচ: জার্নাল অব আফ্রিকান ওরনিথোলজি’-তে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে,  গত ৩০ বছরে আফ্রিকান পেঙ্গুইন প্রজাতির সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে গিয়েছে। এই বিপর্যয় কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০৪ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সার্ডিন মাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। এই সার্ডিনই আফ্রিকান পেঙ্গুইনের প্রধান খাদ্য। জলের তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তনে মাছের ডিম ছাড়া কমে গেলেও মাছ শিকার বেড়েছে।’ ইউনিভার্সিটি অব এক্সেটারের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড কনজারভেশনের শিক্ষক রিচার্ড শার্লির মতে, ‘শুধু দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী অঞ্চল নয়। অন্যান্য স্থানেও একইভাবে পেঙ্গুইন কমে যাচ্ছে।’ উল্লেখ্য, ২০২৪ সালে আফ্রিকান পেঙ্গুইনকে ‘অতিসংকটাপন্ন’ প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়, এবং বর্তমানে প্রজননক্ষম জোড়ার সংখ্যা ১০ হাজারেরও কম।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২