Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

9/11: অতিক্রান্ত ২১ বছর, মূল ষড়যন্ত্রী খালিদের বিরুদ্ধে মামলাই শুরু হয়নি

খালিদ রয়েছে কুখ্যাত জেল গুয়ান্তামো বে-তে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : তারিখটাই বলে দেয় সব কিছু। ২০০১ সালের এই দিনে বিমান হামলায় গুঁড়িয়ে গিয়েছিল টুইন টাওয়ার। আলকায়দা জঙ্গিরা চারটি বিমান ছিনতাই করে। টুইন টাওয়ার গুড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছিল দুটি বিমান। তারপরের ঘটনা আমাদের সকলের জানা।

মার্কিনসেনা গোপন অভিযানে অনেক আগেই মৃত্যু হয়েছে আল জাওয়াহিরির। গোপন ডেরায় হামলা চালিয়ে বিশ্বের ত্রাস ওসামাবিন লাদেনকেও খতম করেছে মার্কিন সেনা। যদিও মূল ষড়যন্ত্রী খালিদ শেখের বিরুদ্ধে ২১ বছর পেরিয়ে যাওয়ার পরেও বিচার প্রক্রিয়াই শুরু হয়নি।

হামলার পরে পরে খালিদ রাওয়ালপিন্ডিতে আত্মগোপন করেছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ অভিযান চালিয়ে খালিদকে ইঁদুরের গর্ত থেকে বের করে। সেখান থেকে তাকে তুলে নিয়ে রাখা হয় কুখ্যাত জেল গুয়ান্তামো বে-তে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খালিদ স্বীকার করে নিয়েছেন তাঁর অপরাধ। বলেছেন, ৯/১১ অপারেশন অ-আ থেকে চন্দ্রবিন্দু সবই তাঁর মস্তিষ্ক প্রসূত। সেই ওই পরিকল্পনা আল কায়দার হাতে তুলে দেয়।

বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণ হিসেবে উঠে এসেছে, এই মামলায় ধৃত বাকিদের থেকে মার্কিন গোয়েন্দা সংস্থার কর্তাদের জেরার প্রক্রিয়া শেষ হয়নি। তারা এখনও তথ্য জোগাড় করে চলেছে। অন্যদিকে, সিআইএ-য়ের বিরুদ্ধ অভিযোগ উঠেছে জেরা করে তথ্য আদায়ের নামে খালিদের ওপর তারা অমানুষিক নির্যাতন চালাচ্ছে। এই নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে। কবে শুরু হবে বিচার, সেটাই দেখার।

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

শিবপুরে বিজেপির টিকিটে জিততেই রুদ্রনীলকে ফোন প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী