লেবানন জুড়ে সিরিয়াল পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত ইরানি রাষ্ট্রদূত-সহ ২,৮০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক:লেবাননে সিরিয়ালি পেজার হ্যান্ডসেট বিস্ফোরণে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ২,৮০০ জন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে দেশটির দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিকদের আশঙ্কা। লেবানন সরকারের তরফে ওই বিস্ফোরণের দায় ইজরায়েলের কাঁধে চাপানো হয়েছে। এমন নৃশংস ও ভয়াবহ হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঙ্কার ছুড়েছে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। যদিও ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু বলা হয়নি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, মঙ্গলবার আচমকাই লেবাননের রাজধানী বেইরুতের একটি শপিং মলে স্থানীয় সময় বিকেল পৌনে চারটে নাগাদ এক ব্যক্তির পকেটে থাকা পেজার হ্যান্ডসেট বিস্ফোরিত হয়। তীব্র শব্দে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করেন। তার পর থেকে একাধিক জনবহুল এলাকায় একের পর এক পেজার হ্যান্ডসেটে বিস্ফোরণ ঘটতে থাকে। ওই বিস্ফোরণে বেশ কয়েকশো মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায়, বিভিন্ন দোকানের মেঝেতে পড়ে কাতরাচ্ছেন বহু মানুষ। টানা এক ঘন্টার বেশি সময় ধরে সিরিয়ালি ওই বিস্ফোরণ চলার খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই লেবানন সরকারের তরফে নাগরিকদের সতর্ক করে দিয়ে পকেটে রাখা পেজার হ্যান্ডসেট ছুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

তবে কীভাবে দূরনিয়ন্ত্রিত প্রযুক্তিতে এই পেজার বিস্ফোরণ ঘটানো হল, তা এখনও স্পষ্ট নয়৷ তবে লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে, জঙ্গি সংগঠন হিজবুল্লাহের সদস্যদের নিকেশ করতেই এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা দফতর। পেজার হ্যান্ডসেটগুলি সম্ভবত ইজরায়েলি গুপ্তচর সংস্থার পক্ষ থেকে হ্যাক করা হয়েছিল৷ যার ফলে পেজারগুলির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়েই পর পর বিস্ফোরণ ঘটেছে৷ প্রথমে পাঁচ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বাড়তে থাকে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের