দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৯০ ঘণ্টার পর উদ্ধার মা-সহ ১০ দিনের সন্তান

আন্তর্জাতিক ডেস্ক: ললাট লিখন? নাকি অন্যকিছু।

প্রশ্ন তোলার কারণ তুরস্কের ধ্বংসস্তুপ থেকে ১০দিনের সন্তান-সহ মাকে উদ্ধারকে কেন্দ্র করে। তুরস্কে ভূমিকম্পের পর কেঁটে গিয়েছে এক সপ্তাহের বেশি। মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। প্রকৃতির ধ্বংসযজ্ঞের বলি এখনও পর্যন্ত ২২ হাজার। সংখ্যাটা কোথায় গিয়ে থামবে, সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেছ না। সেই ধ্বংসস্তুপের নীচে ১০দিনের সন্তান-সহ মা বেঁচে রয়েছেন।তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্সের।সময় লাগে ৯০ ঘণ্টা।  

তুরস্ক প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ১০ দিনের সন্তানের নাম ইয়াগিজ উলাস। তাকে ও তাঁর মাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চলছে। উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আশ্রয়,  খাবার, জল, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষজন। ফলে তাঁদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা  বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

সিরিয়ার অবস্থা আরও ভয়ঙ্কর। যে সব এলাকা সরকারের দখলে, সেখানে ত্রাণ পৌঁছে দিতে খুব একটা অসুবিধে হচ্ছে না। তবে বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় ত্রাণ পৌঁছে দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। আন্তর্জাতিকমহলের কাছে তুরস্ককে সাহায্যের আর্জি জানিয়েছেন জাতিসঙ্ঘ। ত্রাণ গেলেও  বন্টন নিয়ে প্রশ্ন।

আরও পড়ুন তুরস্কে ধ্বংসস্তুপে ছোট ভাইকে জড়িয়ে সাত বছরের বোন

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ