তালিবানি ফতোয়ায় ১৩ বছরের যুবকের গুলিতে ঝাঁঝরা ব্যক্তি, দর্শক ৮০ হাজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান জুড়ে চলেছে তালিবানি শাসন। সেখানেই ঘটে গেল শিউড়ে ওঠার মতো ঘটনা। প্রায় ৮০ হাজার মানুষের উপস্থিতিতে এই ঘটনা ঘটানো হয়েছে । আফগানিস্তানের খোস্ত প্রদেশে খোলা স্টেডিয়ামে এক যুবককে হাঁটু মুড়ে বসিয়ে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। স্টেডিয়ামে উপস্থিত জনতার সামনেই মাত্র ১৩ বছরের এক কিশোরের হাত দিয়েই চালানো হয় গুলি। এই ঘটনাকে দেখে দর্শকদের চিৎকার করতে শোনা যায়, যা নিয়েই বিশ্ব জুড়ে উঠেছে নিন্দার ঝড়।

সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভাইরাল হয়েছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভয়ঙ্কর ভিডিও। হাড়হিম করা ঘটনাটি পূর্ব আফগানিস্তানের খোস্ত থেকে প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নয়টি শিশু সহ একই পরিবারের ১৩ জন সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ওই ব্যক্তির মঙ্গলবার খোস্তের একটি স্টেডিয়ামে মৃত্যুদণ্ড কার্যকর হয়। আনুমানিক ৮০,০০০ মানুষকে সাক্ষী রেখেই দেওয়া হয় মৃত্যুদণ্ড। যার হাত দিয়ে গুলি চালানো হয় তিনি ছিলেন ১৩ বছর বয়সী কিশোর। যে সেই হত্যাকাণ্ডের সময়ে কোনও ভাবে বেঁচে গিয়েছিল। মঙ্গলবার, আফগানিস্তানের তালিবান সরকার সেই কিশোরের হাত দিয়েই মঙ্গলবার তার পরিবারের সদস্যদের খুনের প্রতিশোধ কার্যকর করল।

 তালিবান কর্মকর্তারা মঙ্গল নামে যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, তাকে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট দোষী সাব্যস্ত করেছে এবং তালি বানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন। আফগানিস্তানের সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে এটি তালিবানদের দ্বারা পরিচালিত ১১তম হত্যাকাণ্ড। আফগান সুপ্রিম কোর্ট বলেছে, “খোস্ত প্রদেশে, একজন খুনির উপর প্রতিশো ঐশ্বরিক আদেশ কার্যকর করা হয়েছিল।” মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ১৩ বছরের যুবকের ক্ষমা করা কথাও বলা হয়, তবে কিশোরটি ব্যক্তিকে ক্ষমা করতে অস্বীকার করে।  প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক স্তরে নিন্দা জানানো হয়েছে।  জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেট এই ঘটনাকে “অমানবিক, নিষ্ঠুর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী” বলে উল্লেখ করেছেন।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়