ফের শক্তিশালী ভূমিকম্প তুরস্কে, কাঁপল সিরিয়াও, মৃত বেড়ে ১৩ শো

কম্পনের তীব্রতা ৭.৮ রিখটার স্কেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আবার কম্পন তুরস্কে। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.৮। দ্বিতীয় দফার ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়।   দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয় সিরিয়ার রাজধানী দামাস্কাকে। দ্বিতীয় দফার ভূমিকম্পে সব থেকে বেশি  ক্ষতি দামাস্কাসে। অন্যদিকে শুধু তুরস্কেই মৃতের সংখ্য়া ছাড়িয়ে গিয়েছে ১৩শোর ঘর। কম্পন প্রভাবিত এলাকা কার্যত গ্রাউন্ড জিরোতে পরিণত হয়েছে।   

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর্দোয়ান জানিয়েছেন,  দ্বিতীয়বার তুরস্ক এবং দামাস্কাসে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার রিপোর্ট অনুসারে, দ্বিতীয়বারের কম্পনের তীব্রতা ৭.৮ রিখটার স্কেল। কম্পনের পরে পরে বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। তুরস্কের পরিস্থিতি নিয়ে বলার মতো অবস্থায় তিনি নেই। এত মানুষের মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। মৃতদের মধ্যে কয়জন মহিলা, কয়টি শিশু তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। জানা যায়নি যে কম্পনের পরে কতজন বেঁচে রয়েছেন।  ১২ ঘণ্টার ব্যবধানে পরপর দুইবার তুরস্ক কেঁপে ওঠায় বিশ্ব যে মৃত্য মিছিল দেখবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ভারত থেকে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি ইউনিট। পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি দল, প্রয়োজনীয় ওষুধ। ত্রাণ সামগ্রী। সাহায্য করার আশ্বাস দিয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন-সহ একাধিক দেশ। জানা গিয়েছে, নেদারল্যান্ডস এবং রোমানিয়া থেকেও তুরস্ক  আসছে উদ্ধারকারীদল। ইউরোপিয়ান কমিশন তুরস্কে তাদের এক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।  তুরস্কের পরিস্থিতি সন্দেহাতীতভাবে ভয়াবহ। 

আরও পড়ুন দিল্লিতে জোরালো ভূমিকম্প

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা