ইরানের জেলে বিক্ষোভ-আগুন-গুলি, হত চার

আটজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব বিরোধী বিক্ষোভের মাঝেই ইরানের কুখ্যাত এভিন জেলে চলল বিক্ষোভ। বিক্ষোভকারীদের থামাতে গেলে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে পরিস্থিত আরও তপ্ত হয়ে ওঠে। তারা জেলে আগুন লাগিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ছবি, যা দেখে সকলেই শিউরে উঠছে।

কারা কর্তৃপক্ষের বিবৃতি উদ্ধৃত করে রবিবার সকালে ইরানের সরকারি প্রচারমাধ্যম ইরনার তরফ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। ঘটনায় চারজনের  মৃত্যু হয়েছে। আহত ৬১। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর।  হিজাব-বিরোধী আন্দোলনের জেরে এমনিতেই তপ্ত ইরান। এই ঘটনা সেই বিক্ষোভের আগুনে ঘি ঢালবে বলেই মনে করা হচ্ছে। ঘটনায় জড়িতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই হিজাব বিরোধী বলেই মনে করা হচ্ছে।

ঘড়িতে তখন রাত আটটা। আচমকাই এভিন জেলে শুরু হয় চিৎকার। সেই সঙ্গে চলে গুলি। গুলি-চিৎকার শুনে কারাগারের নিরাপত্তাকর্মীরা ছুটে আসে। বন্দিরা তাদের ওপর চড়াও হয়। দেয় স্লোগান। আচমকাই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এভিন জেল। গল গল করে ধোঁয়া বেরতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে নিরাপত্তাকর্মীরা রীতিমতো নাস্তানাবুদ হয়ে পড়েন। ঘণ্টাখানেক বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইরানের সরকারি প্রচারমাধ্যমের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে হিজাব আন্দোলনের কোনও সম্পর্ক নেই। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। ঘটনায় আটজন জখম হয়েছেন। তাদের জেল হাসপাতালেই চিকিৎসা চলছে।

উল্লেখ করা যেতে পারে, হিজাব না পরায় মাশা আমিনিকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ লকআপেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে তপ্ত ইরান। জেলের ঘটনায় হিজাব-বিরোধী আন্দোলনে অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে। 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা