চীনের জিনজিয়াংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু ১০ জনের

বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) চীনের (China) জিনজিয়াংয়ের (Xinjiang) উরুমকিতে। বৃহস্পতিবার রাতে এক আবাসনে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ১০ জনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) চীনের (China) জিনজিয়াংয়ের (Xinjiang) উরুমকিতে। বৃহস্পতিবার রাতে এই শহরের এক আবাসনে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। আগুনের ফলে ঝলসে জখম হয়েছেন আরও নয় জন। আহতরা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া সূত্রে শুক্রবার জানা গিয়েছে, চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় উইঘুর অধ্যুষিত স্বায়ত্বশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের রাজধানী শহর উরুমকি। সেখানে বৃহস্পতিবার রাতে একটি আবাসিক ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভয়াবহ আগুনের কবলে পড়ে অন্তত ১০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে গুরুতরভাবে জখম হয়েছেন আরও নয় জন।

এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সিনহুয়ার (Xinhua) সংবাদে বলা হয়েছে, ‘দগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয় জন বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছে।’ অন্যদিকে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলা, তার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তদন্তকারীরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রসঙ্গত নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ও আধিকারিকদের কর্তব্যে অবহেলার কারণে চীনে একাধিকবার বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সম্প্রতি চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং শহরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিল দু জন। তার এক সপ্তাহ যেতে না যেতে ফের বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা