‘ছেলে ঠিক ফিরে আসবে’,৩০ বছর ধরে অপেক্ষায় হতভাগিনী মা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ বছর ধরে রাস্তাঘাটে পাগলের মত খুঁজে বেড়াচ্ছেন ছেলেকে। ছেলে ঘরে ফিরে আসার আশায় চাতক পাখির মত চেয়ে আছেন হতভাগিনী মা। কিন্তু ছেলে কোথায় ? ছেলে রয়েছে ইজরায়েলের কারাগারে। সম্প্রতি ৬০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। এই তালিকায় ছিল নাজাতের ছেলের নামও। ৬০০ ফিলিস্তিনি গাজায় ফিরে এলেও আসে নি নাজাতের ছেলে দিয়া। কেননা তাকে মুক্তি দেওয়া হয় নি।

প্রায় ১২ ঘণ্টা ধরে গাজার ইউরোপিয়ান হাসপাতালে বন্দী বিনিময়ের স্থানে অপেক্ষা করেন নাজাত। কিন্তু ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে ফেরত পাঠালেও নাজাতের ছেলে দিয়াকে পাঠায়নি ইজরায়েল। দেশটির তরফে জানানো হয়, বাকি বন্দীদের মুক্ত করার আগে বাকি ইজরায়েলি বন্দীদেরও মুক্ত করতে হবে।

ছেলে ঘরে ফিরে না আসায় কান্নায় ফেটে পড়লেন সদ্য ৫০ বছর পেরোনো দিয়ার মা নাজাত।ছেলে ঘরে ফিরে আসবে এই আনন্দে তোড়জোড় শুরু করেছিলেন তিনি। গাজার ওমার আল মুখতার স্ট্রিটে হাঁটতে হাঁটতে তিনি ভাবছিলেন, তার ছেলে কি খেতে ভালবাসে,একটা ব্যাগে জামা-কাপড়-টুথপিকও নিয়েছিলেন ছেলের হাতে দেবেন বলে। কিন্তু তা আর হল না। ভরা ব্যাগ হাতে ফিরে এলেন নাজাত। ছেলের কথা ভেবে ডুকরে কেঁদে উঠলেন তিনি। তবুও আশায় রয়েছেন নাজাত। একদিন না একদিন ছেলেকে দেখতে পাবেন তিনি।

এই নিয়ে বৃদ্ধ নাজাত জানান, ‘আমি অপেক্ষা করে ছিলাম তবুও ছেলে মুক্তি পেল না।আমি শুণ্য হাতে ঘরে ফিরে এলাম।কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলেকে না নিয়ে আমি ফিরব না।ওখানেই বসে থাকব।যতদিন না দিয়াকে মুক্তি দেওয়া হয়। কিন্তু ওরা আমায় আটকে দিল। আমি লড়াই চালিয়ে যাব। একজন মায়ের হাহাকার বৃথা যাবে না। আমি আবার ছেলেকে দেখতে পাব।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম