চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টম্যাটো বোঝাই ট্রাক উল্টে রাস্তা ketchup নদী, পরপর গাড়ির ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক: টম্যাটো বোঝাই একটি ট্রাক উল্টোদিক থেকে আসা পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে টম্যাটো। এক দুর্ঘটনার ধাক্কায় রাস্তায় পরিস্থিতি এতটাই বদলে যায়, যে স্থানীয় প্রশাসনকে বন্ধ রাখতে হয় যান চলাচল। রাস্তা পরিষ্কার করতে নামেন সাফাই কর্মীরা। কতক্ষণ লাগবে, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন কিছু জানাতে পারেনি। শুধু বলেছে, দ্রুত যাতে যানচলাচল শুরু করা যায়, সে ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের তরফ থেকে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ট্রাকে ছিল দেড় লক্ষ টম্যাটো। দুর্ঘটনাটি ঘটে সোমবার ভোরে। রাস্তা ফাঁকা থাকায় ট্রাক চলছিল একটু দ্রুত গতিতে। উল্টোদিক থেকে আসা প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়ি একদিকে হেলে পড়ে। ওই অবস্থাতেই টম্যাটো বোঝাই ট্রাক আরও একটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে গেলে সব টম্যাটো রাস্তাতেই পড়ে যায়। রাস্তায় হয়ে যায় পিচ্ছিল। ওই রাস্তার ওপর দিয়ে যাওয়া সাতটি গাড়ি পরস্পর পরস্পরকে ধাক্কা মারে। আর সেই ধাক্কায় প্রতিটি গাড়ির চেহারা বদলে গিয়েছে। তবে বড় ধরনের বিপদ হয়নি বলে স্বস্তিতে স্বানীয় প্রশাসন।

তবে ঝামেলায় সাফাই কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তারা। রাস্তা পিচ্ছল হওয়ায় তাদের খুব সাবধানে রাস্তা পরিষ্কার করতে হয়েছে। রাস্তা যান চলাচলের জন্য কয়েক ঘণ্টা বন্ধ রাখতে হয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। আগামীদিনে এই ধরনের বিপত্তি যাতে না ঘটে, তার জন্য কর্তৃপক্ষ পদক্ষেপ করছে। 

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ