একাধিক ছুরি দিয়ে ৩০ বার কোপ স্ত্রীকে, ক্ষতবিক্ষত চেহারা

খুনের অভিযোগে দায়ের মামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর কাছে ডিভোর্স চেয়েছিলেন (divorce) । সেই অপরাধে ধারাল ছুরি দিয়ে স্ত্রীকে কোপালেন স্বামী। পরপর তিরিশবার। নিউজউইক পত্রিকার রিপোর্ট অনুসারে, স্ত্রীকে ধারাল ছুরি দিয়ে কুপিয়েছেন (stabbed) ক্লিফোর্ড জ্যাকব। একটা ছুরি দিয়ে নয়, একাধিক ছুরি দিয়ে। ছুরির পাশাপাশি কাঁচি দিয়েও স্ত্রীকেও বদ্ধ উন্মাদের মতন কোপান ক্লিফোর্ড জ্যাকবস (Clifford Jacobs) । জ্যাকবের বয়স ৬০ বছর। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, স্ত্রীকে কোপাতে কোপাতে সে চিৎকার করে বলতে থাকে – মনে হয় ওকে মেরে ফেলেছি। মনে হয় ওকে মেরে ফেলেছি। একবার বা দুইবার নয়, একাধিকবার।

ক্লিফোর্ড জ্যাকবের চিৎকার শুনে এলাকার লোক পুলিশকে (police) খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখে, সিঁড়িতে চাপ-চাপ রক্ত। লাস ভেগাস রিভিউ জার্নালের (Las Vegas Review Journal )প্রতিবেদন অনুসারে, মহিলার শরীরে ৩০টির বেশি আঘাতের চিহ্ন রয়েছে। শিরা কাটা। একাধিক ছুরি-কাঁচির কোপে মুখের চেহেরা বদলে গিয়েছে। গলা ক্ষতবিক্ষত। মহিলার বর্তমান অবস্থা কেমন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ক্লিফোর্ডের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে।

উল্লেখ করা যেতে পারে, গত মে মাসে টেক্সাসে (Texas)  এক ব্যক্তি তাঁর স্ত্রী-কন্যা-শাশুড়িকে খুন করেন। খুনের কারণ সেই ডিভোর্স। আদালতে ডিভোর্স (divorce) চেয়ে মামলাও করেন। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই অন্যত্র থাকেন। আদালতের থেকে হাজিরার জন্য নোটিশ পাঠালে ব্যক্ত জানতে পারেন স্ত্রী বিবাহ বিচ্ছেদ চেয়েছে। আর তার বদলা নিতেই একসঙ্গে তিনের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা