নাড়ি কাটার আগেই কাঁচি ধরলো শিশু,  নাম হল ‘নেইমার’

খুশি চিকিৎসকেরাও

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  খেলা ছিল ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার। সেই ম্যাচ চলাকালীন রাতে এক গর্ভবতীর প্রসব বেদনা ওঠে। চিকিৎসকেরা রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। মায়ের পেট থেকে বের করার পরই অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত কাঁচি ধরে ফেলেন। অপারেশন করছিলেন ডা. লেলিন। তিনি ওই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সদ্যোজাতর নাম রাখেন নেইমার। ফেসবুকে ওই বিরল মুহূর্তের ছবি পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ওই ভিডিয়ো যারা দেখেছেন, তারা আর হাসি ধরে রাখতে পারছেন না। অনেকে ওই নবজাতককে জার্সি উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বর্তমানে মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন।

নেইমারের কাকিমা অন্তরা বেগম বলেন, ফাতেমাকে অস্ত্রোপচার করেন ডা. লেলিন। তিনিই শিশুটির নাম রাখেন নেইমার। ক্লিনিকের সেবিকা আলো বেগম জানিয়েছেন, ব্রাজিল চার গোল দেওয়ার পর সকলেই উচ্ছ্বসিত ছিলাম। আচমকাই গর্ভযন্ত্রণা শুরু হলে তাকে ক্লিনিকে নিয়ে আসতে হয়। সিজার শেষে সদ্যোজাত অবাক কাণ্ড ঘটিয়ে ফেলে। অপারেশন করছিলেন ডা. লেলিন।

ডাক্তার বলেন, তারা সকলে মিলে ক্লিনিকে খেলা দেখছিলেন। চার গোল হওয়ায় খেলা জমে ওঠে। ওই সময় রোগীর অবস্থা খারাপ হলে সিজার করার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলা ফেলে যেতে হয় অপারেশন থিয়েটারে। নবজাতককে হাতের ওপরে নেওয়ার পর মায়ের নাড়ি কাটার সময় হাতে থাকা যন্ত্রটি ধরে ফেলে। তাই, নাম রাখি নেইমার। এই ঘটনা যে বিরল তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা