চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইন্টারভিউতে তরুণীকে বয়স নিয়ে প্রশ্ন, ক্ষতিপূরণ তিন লক্ষ

আন্তর্জাতিক ডেস্ক:  কথাতেই আছে – ছেলেদের আয় আর মহিলাদের বয়স নিয়ে প্রশ্ন করতে নেই। সেটা বোধহয় জানেন না অথবা শোনেনি প্রশ্ন কর্তা। চাকরির জন্য সাক্ষাৎকার দিতে আসা এক তরুণীকে এই নিয়ে প্রশ্ন করে বসেন। প্রশ্ন শুনে রীতিমতো তিনি বিরক্ত বোধ করেন। দায়ের করেন মামলা। ওই মহিলাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুসারে, তরুণীর নাম জ্যানিস ওয়াশ। বাড়ি উত্তর আয়ারল্যান্ডে। পিৎজা ডেলিভারি ভ্যানের চালকের জন্য ডোমিনোজ প্রকাশিত বিজ্ঞাপন দেখে তিনি চাকরির জন্য আবেদন জানান। সাক্ষাৎকারের জন্য তাকে অফিসে ডেকে পাঠানো হয়। তরুণীর বয়ান অনুযায়ী, আবদনপত্রে একটি জায়গা ছিল যেখানে আবেদনকারীকে তাঁর বয়স উল্লেখ করতে হবে।

ঘটনাচক্রে তরুণী বুঝতে পারেন, তার আবদেনপত্র বাতিল করা হয়েছে। তারপরেও তাঁকে ইন্টারভিউতে ডাকায় সে কিছুটা অবাক হয়ে যায়। ডাক পেয়ে সে গিয়েছিল। ইন্টারভিউ যার নেওয়ার কথা ছিল, তিনি আচমকাই জ্যানিসকে বয়স নিয়ে প্রশ্ন করেন। তখনকার মতো সে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

পরে জ্যানিশ ওয়াস নিজের ফেসবুক পেজে ঘটনার বিবরণ দেন। ডোমিনোজ ট্যাগ করেন। আর তাতেই সংস্থার শীর্ষকর্তারা নড়েচড়ে বসেন। সাক্ষাৎকার নেওয়ার জন্য তৈরি প্যানেলের তরফ থেকে তরুণীর সঙ্গে যোগাযোগ করে তারা ক্ষমা চেয়ে নেয়। পরে মহিলা সংস্থার কর্মরত এক মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন, এই কাজের জন্য যাদের নিয়োগ করা হয়, তাদের বয়স ১৮ থেকে ৩০-য়ের মধ্যে।

ধরে নেওয়া যেতে পারে, তরুণীর বয়স ৩০ উর্ধ্ব হওয়ার কারণেই তার চাকরি হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ